NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মার্চ ২০, ২০২৬ | ৫ চৈত্র ১৪৩২
ব্রেকিং নিউজ
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী বিশ্ব রাজনীতির নতুন সমীকরণে রাশিয়ার বাজিমাত? ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল যেসব দেশ বার্সেলোনার ৭ গোলের ঝড়ে উড়ে গেল নিউক্যাসল ‘প্রিন্স’-এর প্রথম ৪ শোয়ের টিকিট সোল্ড আউট! বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে হামলা করায় যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ফাইনালের দুই মাস পর সেনেগালের ‘শিরোপা কেড়ে’ নতুন চ্যাম্পিয়ন ঘোষণা ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’
Logo
logo

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮২৯ রোগী


খবর   প্রকাশিত:  ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ০২:০৩ এএম

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮২৯ রোগী

এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮২৯ ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ১৪১ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে আজ পর্যন্ত ২৭ হাজার ৩৮৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২৪ হাজার ৩১২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।