NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

৩১ বছরে খেলোয়াড়ী জীবনের ইতি টানলেন ভারানে


খবর   প্রকাশিত:  ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৭ পিএম

৩১ বছরে খেলোয়াড়ী জীবনের ইতি টানলেন ভারানে

আচমকা সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার রাফায়েল ভারানে। চোট সমস্যায় ৩১ বছর বয়সেই বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি।  নিজের ইন্সটাগ্রাম একাউন্টে আবেগঘন এক বার্তায় এই ঘোষণা দেন তিনি।

ভারানে বেশ কয়েকটি সমস্যায় ভুগছেন, বিশেষ করে তার হাঁটু নিয়ে।

সর্বশেষ দলবদলের মৌসুমে ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ফ্রি এজেন্ট হিসেবে সিরি-আ’র ক্লাব কোমোতে যোগ দেন। কয়েক সপ্তাহ পর গত ১১ আগস্ট কোপা ইতালিয়ায় সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন ভারান। গত মাসের শেষ দিকে তাকে ক্লাবের সিরি আ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এবার পুরোপুরি খেলোয়াড়ী জীবনেরই ইতি টেনে ফেললেন।

 

রিয়াল মাদ্রিদে ১০ মৌসুম কাটানো ভারানে ৩৬০ ম্যাচ খেলে তিনবার লা লিগা ও চারবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এ ছাড়াও উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপও জিতেছেন একাধিকবার। ২০২১ সালের জুলাইয়ে রিয়াল ছেড়ে তিনি যোগ দেন ইউনাইটেডে। এরপর ২০২২-২৩ মৌসুমে লিগ কাপ ও গত মৌসুমে এফএ কাপ জেতেন ইউনাইটেডের হয়ে।