NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

কাশফুলের নরম ছোঁয়া নিতে গেলেন মিমও


খবর   প্রকাশিত:  ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৪ পিএম

কাশফুলের নরম ছোঁয়া নিতে গেলেন মিমও

শরৎ কাল অনেকেই কাশ বনে ছুটছেন ছবি তুলতে। বাদ যাচ্ছে না তারকারাও। দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। চলচ্চিত্রেই বেশি দেখা যায় তাকে।

এখন অবশ্য কাজের চাপ কম। এ কারণেই বোধহয় মাঝেই মাঝেই নানা লুকের ফটোশুটে অংশ নেন। সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করে মুগ্ধতা ছড়ান। সম্প্রতি কাশফুলের সঙ্গে ছবি তুলে সেগুলো ফোসবুকে পোস্ট করেছেন এই নায়িকা।
পাচ্ছেন দারুণ প্রশংসা।

 

আজ বিকেলে হঠাৎ করে কাশফুলের সঙ্গে ২০ টির বেশি ছবি পোস্ট করেন ফেসবুকে। ক্যাপশনে জুড়ে দেন বেশ কয়েকটি লাইন। লেখেন, ‘শরতের শেষ থেকে, বসন্ত পুরোটা ভেবে তোমাকে কেটে যাবে, যদি মন থেকে, ডেকে দেখো আমায় পেয়ে যাবে।

 

এদিকে পোস্টটি দেয়ার পর বেশ সাড়া পেয়েছেন এই নায়িকা। ১৫ হাজারের বেশি মানুষ নানা ধরণের ইমো দিয়ে ভালোবাসা জানিয়েছেন। মন্তব্য এসেছে প্রায় হাজার খানেক। এরমধ্যে নাজির উদ্দিন নামের একজন লিখেছেন, অসাধারণ সুন্দর লাগছে আপু আপনাকে। অসাধারণ ফটোগ্রাফি হিসেবেও মন্তব্য করেছেন দু তিনজন।