NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মুশফিক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:১১ পিএম

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ পেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: ২০২১ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানের সঙ্গে ছিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমও।

বৃহস্পতিবার এ জন্য আইসিসি থেকে ক্যাপ পেয়েছেন তিনি।

নিজে আনন্দ জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টও করেন মুশফিক। ক্যাপ পরা ছবি দিয়ে এই ব্যাটার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। বিশেষ ওই ক্যাপে লেখা ছিল, ‘আইসিসি ওডিআই টিম অব দ্যা ইয়ার।’

 

২০২১ সালে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ৯টি ম্যাচে মাঠে নামেন মুশফিক। এক সেঞ্চুরিতে ৫৮.১৪ গড়ে রান করেছেন ৪০৭।

গত বছরের সেরা ওয়ানডে একাদশের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল বাবর আজমের কাঁধে। তবে একাদশে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি ক্রিকেটারের জায়গা পেয়েছিলেন। পাকিস্তান, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে দুজন করে আছেন দলে।

২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল : পল স্টার্লিং, জান্নেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুষ্মন্ত চামিরা।