NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

দ. মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ৯


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৪, ০৮:১৭ এএম

দ. মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ৯

আর্ন্তজাতিক ডেস্ক: দক্ষিণ মেক্সিকোর গুয়েরেরো রাজ্যে একাধিক যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে নয় জন নিহত হয়েছেন আহত হয়েছেন তিনজন। আহতদের আতোয়াক ডি আলভারেজ শহরের একটি আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, সকাল ৬.৩০ মিনিটের দিকে গেরেরোর কোস্টা গ্র্যান্ডে অঞ্চলের আকাপুলকো-জিহুয়াতানেজো হাইওয়েতে এই দুঘটনা ঘটে। খবর এনডিটিভি

কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রাইভেট গাড়ির চালক একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে চেয়েছিল কিন্তু তার পিছনের ধাক্কা লাগে। এইজন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের বিপরীত দিকে চলে যায়। যেখানে অন্য একটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

রাজ্য পুলিশ এবং ন্যাশনাল গার্ড দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়েছে। দুর্ঘটনার পর এক ঘণ্টারও বেশি সময় ধরে মহাসড়কটি বন্ধ ছিল।