NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

‘লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড’-এ সম্মানিত দুলাল মাহমুদ


খবর   প্রকাশিত:  ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২১ এএম

‘লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড’-এ সম্মানিত দুলাল মাহমুদ

তিন যুগেরও বেশি সময় ধরে ক্রীড়া সাংবাদিকতা করছেন মাহমুদ হোসেন খান দুলাল। দুলাল মাহমুদ নামেই যিনি পরিচিত। পাক্ষিক ক্রীড়াজগতের সম্পাদকের নামের পাশে আছে অনেক পুরস্কারই। এবার আরেকটি পালক যুক্ত হয়েছে তার পুরস্কারের খাতায়।

 

‘লিজেন্ড অব এআইপিএস এশিয়া অ্যাওয়ার্ড’ পেয়েছেন দুলাল মাহমুদ। ৫৯ বছর বয়সী ক্রীড়া সাংবাদিক পুরস্কারটি পেয়েছেন এশিয়ার ক্রীড়া সাংবাদিকদের সর্বোচ্চ সংস্থা এআইপিএস এশিয়া থেকে। আজ সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুতে এআইপিএস এশিয়ার কংগ্রেসে এশিয়ার ছয়জন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিককে তাদের আজীবন কর্মকাণ্ডের জন্য এই সম্মানে ভূষিত করা হয়।

অন্য পাঁচজন সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও নেপালের।

এবার নিয়ে দ্বিতীয়বার এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। পর্যায়ক্রমে বিভিন্ন দেশের খ্যাতিমান ক্রীড়া সাংবাদিকদের এই সম্মানে ভূষিত করা হবে।

 

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাবেক সভাপতি দুলাল মাহমুদের হাতে পুরস্কার তুলে দেন এআইপিএসের ভাইস প্রেসিডেন্ট ইয়োন দারাজ। এআইপিএস এশিয়ার কংগ্রেসে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন সনৎ বাবলা, কাজী শহীদুল আলম, সামন হোসেন, সুদীপ্ত আনন্দ।