NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

পদত্যাগ করতে রাজি আছি : মমতা বন্দ্যোপাধ্যায়


খবর   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫১ পিএম

পদত্যাগ করতে রাজি আছি : মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ভেস্তে গেছে।

রাজ্যের সচিবালয় নবান্ন থেকে এদিন মমতা বলেন, ‘তিন দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলো না, তাদের আমি ক্ষমা করলাম।

আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমার সরকারকে অসম্মান করা হয়েছে। অনেক ভুল-বোঝাবুঝি, কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রং বোঝেনি।
আমি পদত্যাগ করতে রাজি আছি। কিন্তু ওরা বিচার চায় না। চেয়ার চায়। আশা করি, মানুষ সেটা বুঝবে।
’ 

 

মমতা জানান, অনেকেই বৈঠকে আগ্রহী ছিল। কিন্তু বাইরে থেকে সমঝোতা না করার নির্দেশ এসেছে। তিনি বলেন, ‘অনেকে বৈঠক করতে আগ্রহী ছিল। কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল। দু-তিনজন রাজি হয়নি।

আমি মানুষের কাছে ক্ষমা চাইছি। চিকিৎসকদের অনুরোধ করছি, কাজে ফিরুন।’

 

মমতা সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সময় পেরিয়ে গেছে। আমি যত দূর জানি, সুপ্রিম কোর্ট বলেছেন, রাজ্য পদক্ষেপ নিলে তারা বাধা দেবেন না। কিন্তু আমি কিছু করব না। বহু মানুষ চিকিৎসা পাচ্ছে না। এরই মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। সাত লাখ মানুষ বঞ্চিত হয়েছে। আমার হৃদয় কাঁদছে। ওরা ছোট, আমি ওদের ক্ষমা করছি। বাংলার মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। তিন দিন চেষ্টা করেও সমাধান করতে পারলাম না।’

মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, এর পরও যদি চিকিৎসকরা বৈঠক করতে চান, তবে মুখ্য সচিব ও নবান্নের অন্য কর্মকর্তারা যেন বৈঠক করেন এবং তাদের বক্তব্য শোনেন। তবে তিনি আপাতত আর আলোচনায় থাকছেন না।