NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ফাতেমা তাসনিমের সঙ্গে কী সম্পর্ক, জানালেন উপদেষ্টা নাহিদ


খবর   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৫ এএম

ফাতেমা তাসনিমের সঙ্গে কী সম্পর্ক, জানালেন উপদেষ্টা নাহিদ

হাসপাতালে ভর্তি থাকাকালীন বোন পরিচয় দিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়া ফাতেমা তাসনিমের সঙ্গে কী সম্পর্ক, তা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের বোন পরিচয়ে তাসনিম চাকরি পেয়েছেন বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, কেউ যদি আমার বোন পরিচয় দেয়, এটা প্রতিবাদ জানানোর বিষয় না। যদি এটা কোনো ইস্যু না হয়।

 

তিনি বলেন, আমি যখন হাসপাতালে ছিলাম, তখন একটা ক্রুশিয়াল মুহূর্তে আমরা ছিলাম। উনি (ফাতেমা তাসনিম) আমাদের তখন হেল্প করেছিলেন। আমি যতটা জানি উনি গণঅধিকার পরিষদের নেত্রী ছিলেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তখন আমাদের অনেক হেল্প করেছিলেন।

নাহিদ ইসলাম বলেন, আমাকে যখন তুলে নেওয়া হয়েছিল, তখন কথা বলার মত কেউ ছিল না। আমার পরিবারের সদস্যরাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতায় ছিল। তখন তিনি (ফাতেমা তাসনিম) আমাদের পক্ষ থেকে হয়তো অনেক জায়গায় কথা বলেছেন। আমরা সেগুলো নজর বা খেয়াল করার সময় পাইনি।

 

‘আমার নিজের কোনো বোন নেই। আমরা দুই ভাই’- বলেন এ উপদেষ্টা।

উনি (ফাতেমা তাসনিম) এক জায়গায় চাকরি পেয়েছেন, এটা নিয়ে একটা বিভ্রান্তি রয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে নাহিদ ইসলাম বলেন, উনার সঙ্গে আগেও আমার যোগাযোগ ছিল না। এত ব্যস্ততার মধ্যে উনার সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করিনি।