NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন সুজন


খবর   প্রকাশিত:  ১২ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৪০ পিএম

বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন বিসিবির পরিচালকের পদে থাকা এই সাবেক অধিনায়ক আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বোর্ডে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। তার পদত্যাগের বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

সুজন এর আগে বিসিবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

ছিলেন গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান। একই সঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত ছিলেন।

 

পরিচালক পদে থাকা অবস্থায় তিনি জাতীয় দলের টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালিন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন।

এ ছাড়াও বিপিএলে একজন সফল কোচও তিনি।

 

১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ দলে খেলেছেন সুজন। ২০০৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বও দিয়েছেন।