NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

রাশিয়ায় ১৪৪টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত


খবর   প্রকাশিত:  ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৫ এএম

রাশিয়ায় ১৪৪টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত

রুশ কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, তারা দেশজুড়ে রাতভর ১৪৪টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এ হামলায় এক নারী নিহত হয়েছেন, আবাসিক ভবনে আগুন লেগেছে এবং মস্কোতে বিমান চলাচল বন্ধ হয়েছে।

মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, মস্কো অঞ্চলের রামেনসকয়েতে দুটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবনের বেশ কয়েকটি ফ্ল্যাটে আগুন লেগেছে। ৪৬ বছর বয়সী এক নারী মারা গেছেন এবং তিনজন আহত হয়েছে।

৪৩ জনকে অস্থায়ী আবাসনকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

 

এদিকে ইউক্রেন এখন পর্যন্ত হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ক্রেমলিন মঙ্গলবার বলেছে, এই হামলায় ইউক্রেন রাশিয়ার শত্রু। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এই হামলা রাশিয়ার ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানায়, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থার বাধা দেওয়া ১৪৪টি ড্রোনের অর্ধেক ছিল ব্রায়ানস্কের পশ্চিম সীমান্ত অঞ্চলে, ২০টি মস্কোতে এবং ১৪টি কুরস্ক অঞ্চলে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলার কারণে মস্কোর চারটি বিমানবন্দর বন্ধ করা এবং রাজধানীতে পরিষেবা দেওয়া ৩০টিরও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়।