NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ব্যালন ডি অরের তালিকায় নাম না থাকায় হতাশ রদ্রিগো


খবর   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৪৩ পিএম

ব্যালন ডি অরের তালিকায় নাম না থাকায় হতাশ রদ্রিগো

মাঠের পারফরম্যান্সের ব্যালন ডি অরের ৩০ জনের তালিকায় আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। গত বুধবারের প্রকাশিত তালিকায় সর্বোচ্চ সাতজন রিয়ালের সুযোগ পেয়েছেন। তবে সেই তালিকায় নাম নেই রদ্রিগোর।

রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ, লা লিগার সঙ্গে স্প্যানিশ সুপার কাপ জেতাতে অবদান রেখেও জায়গা হয়নি রদ্রিগোর।

সর্বশেষ মৌসুমে ১৭ গোলের বিপরীতে ৯ অ্যাসিস্টও করেছেন তিনি। ৩০ জনের তালিকায় নিজের নাম না থাকায় তাই হতাশ হয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড। তালিকায় জায়গা পাওয়া তার প্রাপ্য ছিল বলে জানিয়েছেন তিনি।

 

ইএসপিএনকে রদ্রিগো বলেছেন, ‘আমি হতাশ।

আমি মনে করি, এটা (নাম থাকা) আমার প্রাপ্য ছিল। তালিকায় যারা আছে তাদের ছোট করছি না। তবে ৩০ জনের লিস্টে আমার জায়গা হতে পারত। এটা আমার জন্য বিস্ময়কর ছিল... কিন্তু আমার কিছু করার নেই।
কারণ সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ না।’

 

আগামী ২৮ অক্টোবর ব্যালন ডি অর জয়ীর নাম জানা যাবে। রিয়ালের হয়ে জায়গা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস (অবসর নিয়েছেন), অ্যান্তোনিও রুডিগার, দানি কারভাহাল ও কিলিয়ান এমবাপ্পে (এ মৌসুমে পিএসজি থেকে রিয়ালে এসেছেন)। অন্যদিকে ২১ বছর পর এবারই প্রথম লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কেউই জায়গা পাননি ৩০ সদস্যের  তালিকায়।