NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইউএস ওপেন ফাইনালে যুক্তরাষ্ট্রের ফ্রিটজ


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫২ পিএম

ইউএস ওপেন ফাইনালে যুক্তরাষ্ট্রের ফ্রিটজ

ইউএস ওপেনে ছেলেদের এককে ফাইনালে উঠেছেন টেলর ফ্রিটজ। শেষবার যুক্তরাষ্ট্র গ্র্যান্ড স্লামে ছেলেদের এককে ফাইনালে উঠেছিল ২০০৯ সালে। উইম্বলডনের সেই ফাইনালে উঠেছিলেন অ্যান্ডি রডিক। এবার ফাইনালে উঠে ১৫ বছরের অপেক্ষা ঘোচালেন ফ্রিটজ।

 

ফাইনালে উঠার পথে ফ্রিটজ  ৪-৬, ৭-৫, ৪-৬, ৬-৪, ৬-১ গেমে ফ্রান্সিস তিয়াফোকে হারিয়েছেন। র‌্যাঙ্কিংয়ে ১২তম ফ্রিটজ তিয়াফোর কাছে প্রথম সেটে হারের পর ঘুরে দাঁড়িয়ে পরের সেট জিতে নেন। তৃতীয় সেটে আবার হারলেও শেষ দুটি সেট জিতে ঠিকই ফাইনালে ওঠেন ২৬ বছর বয়সী ফ্রিটজ। তবে সেমিফাইনালে বেশির ভাগ সময় তিয়াফোই দাপট দেখিয়েছেন।

এ নিয়ে ইউএস ওপেনে সর্বশেষ তিনবারে দুবারই সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন তিয়াফো।

 

অন্য সেমিফাইনালে ব্রিটেনের জ্যাক ড্রাপারকে ৭-৫, ৭-৬ (৭/৩), ৬-২ গেমে হারিয়ে প্রথম ইতালিয়ান পুরুষ খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন ইয়ানিক সিনার। আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় ছেলেদের এককের ফাইনালে মুখোমুখি হবে সিনার ও ফ্রিটজ।

১৫ বছর ফাইনাল আর শিরোপা জিতলে ২১ বছরে অপেক্ষা ঘুচবে।

যুক্তরাষ্ট্র শেষবার ইউএস ওপেন জিতেছিলেন ২০০৩ সালে। অ্যান্ডি রডিক যখন শিরোপা জেতেন তখন টেলর ফ্রিটজের বয়স মাত্র ৫ বছর।