NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা, জায়গা হয়নি মেসি-রোনালদোর


খবর   প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৩৮ এএম

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা, জায়গা হয়নি মেসি-রোনালদোর

এ বছর ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রাতে তালিকাটি প্রকাশ করেন পুরস্কারটির আয়োজকরা।

সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের সাতজন- ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, টনি ক্রুস, ফেদে ভালভের্দে, দানি কারভাহাল, আন্তনিও রুডিগার ও কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যে এমবাপ্পে এই মৌসুমে রিয়ালে যোগ দিয়েছেন।

আর ক্রুস রিয়াল ছেড়ে গেছেন গেল মৌসুমে। এমবাপ্পে তালিকায় জায়গা পেয়েছেন তার সাবেক ক্লাব পিএসজি ও ফ্রান্স জাতীয় দলে পারফরম্যান্সের ভিত্তিতে। এ ছাড়া সিটি ও আর্সেনাল থেকে জায়গা পেয়েছেন চারজন করে খেলোয়াড়। সিটির রুবেন দিয়াস, ফিল ফোডেন, হলান্ড ও রদ্রি।
আর্সেনাল থেকে বোকায়ো সাকা, ডেকলান রাইস, মার্টিন ওডেগার্ড ও উইলিয়াম সালিবা।

 

একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে তালিকায় আছেন ভিনিসিয়ুস জুনিয়র। আর্জেন্টিনা থেকে আছেন দুইজন- ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ এবং অ্যাস্টন ভিলার গোলকিপার এমি মার্টিনেজ। স্পেনের ইউরোজয়ী দল থেকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন কারভাহাল, আলেহান্দ্রো গ্রিমালদো, দানি ওলমো, রদ্রি, নিকো উইলিয়ামস ও লামিনে ইয়ামাল।

 

তবে সংক্ষিপ্ত তালিকায় ফেভারিট হিসেবে আছেন- ভিনিসিয়ুস জুনিয়র,আর্লিং হালান্ড, রদ্রি, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।

বর্ষসেরা কোচের পুরস্কার জয়ে এগিয়ে আছেন বায়ার লেভারকুসেনকে বুন্দেসলিগার শিরোপা জেতানো জাবি আলোনসো। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি ও স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

২০০৩ সালের পর প্রথমবারের মতো ব্যালন ডি’অরের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। এর আগে মেসি আটবার ও রোনালদো রোনালদো এই পুরস্কার জেতেন।