NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

হ্যারি পটার নই, লিভারপুলের কাছে হেরে ম্যানইউ কোচ


খবর   প্রকাশিত:  ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৯ পিএম

হ্যারি পটার নই, লিভারপুলের কাছে হেরে ম্যানইউ কোচ

জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করলেও বিপরীত চিত্র দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে তারা। সবশেষ হারটি আবার ঘরের মাঠে। গতকাল লিভারপুলের কাছে ৩-০ গোলেই বিধ্বস্ত হয়েছে ম্যানইউ।

 

এমন হারের পর তাই স্বাভাবিকভাবেই সমালোচনা হচ্ছে কোচ এরিক টেন হাগের। সঙ্গে সবশেষ মৌসুমের বাজে পারফর‌ম্যান্সের প্রভাব তো আছেই। ম্যাচ শেষে তার কাছে ফল সম্পর্কে জানতে চাওয়া হলে বিরক্ত হয়ে ম্যানইউ কোচ জানান, তিনি হ্যারি পটার নই।

সংবাদমাধ্যমকে দলের পারফর‌ম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে জনপ্রিয় কাল্পনিক চরিত্র হ্যারি পটারকে টেনে আনেন টেন হাগ।

তিনি বুঝাতে চাইছেন হ্যারির মতো চাইলেই জাদুবলে ম্যাচের পারফরম্যান্স নিজেদের পক্ষে আনতে পারেন না। তিন বলেন,‘আমি হ্যারি পটার নই। আপনাদের এটা বুঝতে হবে। এই মৌসুমে তিন জন খেলোয়াড় প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েছে।

 

দলের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে বলে বোঝাতে চেয়েছেন টেন হাগ। তাই সমর্থকদের ধৈর্য ধরতে হবে। শুরুটা ভালো না হলেও মৌসুম শেষে তার দল শিরোপা জিতবে বলে এমন বিশ্বাস তার। ডাচ কোচ বলেছেন,‘ মৌসুমের তৃতীয় ম্যাচ এটি। এটা নিয়ে অনেকবারই ব্যাখ্যা করেছি যে, আমাদের নতুন একটা দল গঠন করতে হচ্ছে।

আমরা ভালো করব এবং এটা পরিস্কার যে আমাদের উন্নতি করতে হবে। খুবই আত্মবিশ্বাসই যে, মৌসুম শেষে আরেকটি ট্রফি জয়ের বড় সুযোগ পাবো আমরা।’