NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে কর্মসূচি ঘোষণা


খবর   প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৪, ০৭:৩৮ পিএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে কর্মসূচি ঘোষণা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন চাকরিপ্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। তারা জানান, দাবি আদায়ের লক্ষ্যে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি শেষে আগামী ৭ সেপ্টেম্বরের পর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হবে। 

শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় টিএসসিতে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাকরিপ্রত্যাশীরা এ ঘোষণা দেন। 

বক্তারা জানান, বর্তমানে দাবি আদায়ে প্রতিটি জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

এরপর সারা দেশে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে আজ (৩১ আগস্ট) বা ১ সেপ্টেম্বর কর্মসূচি পালনের সময় নির্ধারণ করা হবে। সর্বশেষ ৭ সেপ্টেম্বর মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দাবি মেনে নেওয়া না হলে আমরা অবস্থান কর্মসূচি পালন করব।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।

 


 

৩৫ প্রত্যাশীদের দাবি, এই আন্দোলন যেমন যৌক্তিক, তেমনি প্রাসঙ্গিক। ফলে কালক্ষেপণ না করে অনতিবিলম্বে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। আমরা বারবার বলেছি, যৌক্তিক দাবি মানা না হলে শিক্ষার্থী সমাজ ক্ষোভে ফুঁসে উঠবে।

বিগত সরকার দেখতে পেয়েছে, একটি বৈষম্যের কারণে তারা উৎখাত হয়েছে। ফলে যেকোনো যৌক্তিক আন্দোলন কালক্ষেপণ না করে দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘২০১২ সাল থেকে শুরু হয়ে দীর্ঘ ১২ বছর এই আন্দোলন চলছে। বিশ্বের ১৬২টি দেশে এর যৌক্তিকতা আছে। এ ছাড়া বর্তমানে বাংলাদেশে বৈষম্যহীন রাষ্ট্র গড়ার কাজ চলছে।

তবে আমাদের দাবি পূরণ না করা পর্যন্ত তা সম্ভব হবে না। আমরা প্রধান উপদেষ্টাকে আমরা এ বিষয়ে স্মারকলিপি দিয়েছি। আমরা আশা করব, প্রধান উপদেষ্টাসহ বর্তমান সরকারের সবাই আমাদের দাবি মেনে নিয়ে পড়ার টেবিলে ফিরিয়ে নেবেন।’