NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬ | ৫ চৈত্র ১৪৩২
ব্রেকিং নিউজ
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী বিশ্ব রাজনীতির নতুন সমীকরণে রাশিয়ার বাজিমাত? ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল যেসব দেশ বার্সেলোনার ৭ গোলের ঝড়ে উড়ে গেল নিউক্যাসল ‘প্রিন্স’-এর প্রথম ৪ শোয়ের টিকিট সোল্ড আউট! বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে হামলা করায় যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ফাইনালের দুই মাস পর সেনেগালের ‘শিরোপা কেড়ে’ নতুন চ্যাম্পিয়ন ঘোষণা ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’
Logo
logo

পাচারকৃত অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ড. ইউনূস


খবর   প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২৪, ০৮:৫০ এএম

পাচারকৃত অর্থ ফেরতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা চেয়েছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান।

ড. ইউনূস বলেন, অনেক চুরির টাকা বিদেশে পাচার হয়েছে। এই অর্থ ফেরত আনাটা খুব জরুরি।

 

এ সময় রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ড সর্বদা বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি এবং মানগুলো মেনে চলে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে প্রস্তাবিত প্রস্তাবগুলোর সঙ্গে সঙ্গতি রেখে আমরা সহযোগিতা করতে ইচ্ছুক।

তিনি বলেন, সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে। আমি সত্যিই আশা করি যে বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরও বৃদ্ধি পাবে।

 

বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী রাখাইন রাজ্যের উন্নয়ন নিয়ে রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করেন। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তরুণ রোহিঙ্গা নেতৃত্ব গড়ে তুলতে চান।