NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ইরানে বাস উল্টে ২৮ পাকিস্তানি নিহত


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৪, ০৫:৪৫ এএম

ইরানে বাস উল্টে ২৮ পাকিস্তানি নিহত

তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস মধ্য ইরানে উল্টে গিয়ে ২৮ জন যাত্রী নিহত এবং আরো ২৩ জন আহত হয়েছেন। নিহত ২৮ জনই পাকিস্তানি। স্থানীয় সময় আজ বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। ইরানের ট্রাফিক পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, মঙ্গলবার মধ্য ইরানের ইয়াজদ প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটে এবং বাসের ব্রেকে প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।

 

নবী মুহম্মদের (সাঃ) দ্রৌহিত্র হুসেইন ইবনে আলীর শাহাদাত বার্ষিকী আরবাইন উপলক্ষ্যে লাখ লাখ শিয়া মুসলিম এখন ইরাকের কারবালা প্রদেশে জড়ো হয়েছেন। ওই পাকিস্তানি পুণ্যার্থীরাও কারবালার উদ্দেশে রওনা হয়েছিলেন বলে জানা গেছে।

ইয়াজদ প্রদেশের সংকট ব্যবস্থাপনা মহাপরিচালক রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘দুর্ভাগ্যবশত এ দুর্ঘটনায় ১১ জন নারী ও ১৭ জন পুরুষ প্রাণ হারিয়েছেন। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক এবং ছয়জন আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

 

 

ইরানে পাকিস্তানের কনস্যুলার পরিষেবাকে দুর্ঘটনার বিষয়ে খবর নিতে ইয়াজদ প্রদেশে আমন্ত্রণ জানানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক্স-এ পোস্ট করে বলেছেন, ‘আমরা পাকিস্তানের সরকার এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি। ইরানের কর্তৃপক্ষ সক্রিয়ভাবে ত্রাণ ও চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে।’