NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে ওবামা, হ্যারিসকে নির্বাচিত করে ইতিহাস সৃষ্টির আহ্বান


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৪, ১২:১১ এএম

ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে ওবামা, হ্যারিসকে নির্বাচিত করে ইতিহাস সৃষ্টির আহ্বান

হাকিকুল ইসলাম খোকন ,,গত ২১ আগস্ট, ২০২৪,সাবেক  শিকাগোতে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার জন্যে ‘প্রস্তুত’।শিকাগোয় ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলনে মঙ্গলবার ওবামা এ কথা বলেন।তিনি আরো বলেন, ‘কমলা হ্যারিসও প্রেসিডেন্ট হওয়ার জন্যে প্রস্তুত। তিনি এমন এক ব্যক্তি যিনি তার পুরো জীবন কাটিয়েছেন সে সব জনগণের জন্যে, যাদের একটি কণ্ঠস্বর প্রয়োজন।’
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ডেমোক্রেট দলের প্রার্থী। তাকে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড  ট্রাম্পকে মোকাবেলা করতে হচ্ছে।বারাক ওবামা বলেছেন, ''যদি আমরা সবাই আগামী ৭৭ দিন আমাদের কাজ করি, এমনভাবে কাজ করি, যা আগে কখনো করিনি, তাহলে আমরা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসাবে দেখব।''তিনি আরও বলেন, ‘আমাদের এমন নেতাকে নির্বাচিত করা উচিত, যিনি যুক্তরাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবেন। একসঙ্গে আমরা একটা আরো নিরাপদ, ন্যায়ের ভিত্তিতে চলা, সকলের সমান অধিকার ও স্বাধীনতায় বিশ্বাসী দেশকে গড়ে তুলতে পারব।''

এ সময় সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে কমলার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ট ট্রাম্পের সমালোচনা করে ওবামা বলেন, ‘একজন ৭৮ বছর বয়সি ধনকুবের যিনি শুধু চক্রান্তের অভিযোগ করে যান, কমলা হ্যারিসের কাছে হারার ভয়ে যিনি প্রতিদিন অভিযোগ করে যাচ্ছেন।’

ওবামার অভিযোগ, ‘ট্রাম্প বিভাজনের রাজনীতি করেন। যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরির জন্য তার আর চার বছর সময় দরকার। ট্রাম্প মনে করেন, তাকে যারা সমর্থন করে, তারা আসল আমেরিকান, বাকিরা বহিরাগত। এটা রাজনীতির সবচেয়ে পুরোনো কৌশল। কিন্তু তার এই কৌশলে কাজ হবে না। আমরা তাকে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আরো চার বছর সময় দিতে পারি না।’

ভাষণে বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসা করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।