NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

আবারও বাংলাদেশের গানে কুমার শানু


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৯ পিএম

>
আবারও বাংলাদেশের গানে কুমার শানু

আবারও বাংলাদেশের গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানু। গানটির শিরোনাম ‘প্রেম কাহিনি’। এর কথা লিখেছেন বাংলাদেশের গীতিকবি রিপন মাহমুদ।

২৫ জুলাই কলকাতায় গানটির রেকর্ডিং হয়েছে। এটির সংগীত পরিচালনা করেছেন সেখানকারই পল্লব গৌতম। প্রস্তুতি চলছে গানটির দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণের। যার শুটিং হবে ভারতের জম্মু-কাশ্মির অঞ্চলের বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য স্থান লাদাখে। ভিডিওটি নির্মাণ করছেন ঢাকার এমএইচ রিজভী। তাতে অভিনয় করছেন ঢাকার মডেল সাজ্জাদ চৌধুরী ও কলকাতার এক অভিনেত্রী।

গানটি রেকর্ডিং শেষে কুমার শানু এক ভিডিও বার্তায় বলেন, ‘গানটির কথা ও সুর আমার অসম্ভব পছন্দ হয়েছে। গেয়ে তৃপ্তি পেলাম। জেনেছি এটির ভিডিও হবে বিখ্যাত লোকেশন লাদাখে। আশা করছি দারুণ কিছু হবে।’

কুমার শানুর জন্য লিখতে পেরে দারুণ উচ্ছ্বসিত গীতিকার রিপন মাহমুদ। তিনি বলেন, ‘এটা আমার কাছে স্বপ্নের মতো ঘটনা। ভাবিনি কখনও এমন কিংবদন্তির কণ্ঠে আমার লেখা গান উঠবে। এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সানু স্যার ও গৌতম দার প্রতি। আর বিশেষ ধন্যবাদ এমএইচ রিজভী ভাইকে। আশা করছি গানটি প্রকাশের পর সবাই পছন্দ করবেন।’

এর আগে রিপন মাহমুদের কথায় প্রিন্স হাবীবের কণ্ঠে ‘এক দেহেতে’, আকাশ মাহমুদের কণ্ঠে ‘টাকার মেশিন’ গানগুলো আলোচনায় আসে।