NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

রোমাঞ্চকর জয়ে সেমিতে এইচপি


খবর   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৪, ০৬:০৬ এএম

রোমাঞ্চকর জয়ে সেমিতে এইচপি

ছয় ম্যাচের তিন জয়, তিন হার নিয়ে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি লিগের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পার্থ স্কচার্সকে তিন উইকেটে হারিয়েছেন ইমন-আফিফরা।

প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচে হার। চতুর্থ ম্যাচে জিতে পরের ম্যাচে আবারও হারের বৃত্তে ঢুকে যায় আকবর আলীর দল।

শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে মাহফুজুর রহমান রাব্বির ঝোড়ো ব্যাটিংয়ে দারুণ জয়ে সেমিতে উঠল বাংলাদেশ।

 

শনিবার (১৭ আগস্ট) ডারউইনে আগে ব্যাট করে ১২৯ রানের পুঁজি পায় পার্থ। বাংলাদেশের হয়ে দারুণ বল করে ১৯ রানে ২ উইকেট নেন ডানহাতি পেসার রিপন। বাঁহাতি স্পিনার রাকিবুল ২৭ রানে ধরেন দুই শিকার।

 

রান তাড়ায় বাংলাদেশের মূল নায়ক রাব্বি। তবে জিসান আলম ২৬ বলে ২৬ ও অধিনায়ক আকবর আলী ৩৩ বলে ৩৫ রান করে দলকে রাখেন পথে। শেষ দিকে দ্রুত রান আনার চাহিদায় নেমে ২ চার, ২ ছক্কায় ১৩ বলে অপরাজিত ৩২ রান করে ম্যাচ জেতান যুব দল থেকে উঠে আসা রাব্বি।