NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ফিলিপাইনে ৭.৩ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির শঙ্কা


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৪, ০৫:৩০ পিএম

ফিলিপাইনে ৭.৩ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির শঙ্কা

আর্ন্তজাতিক ডেস্ক: ফিলিপাইনে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৭ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে এই ভূমিকম্প। এতে দেশটিতে ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শক্তিশালী ভূমিকম্পে বেশ কিছু ভবনে ফাটল তৈরি হয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নিয়েছেন অনেকে।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছেন, ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল আবরা প্রদেশে পার্বত্য এলাকায় এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল অগভীর হওয়ায় এই ভূমিকম্পে ক্ষতির পরিমাণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 

ভূমিকম্প আঘাতের পরে বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে বলেও জানা গেছে। তবে আরও আফটাকশক এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ফিলিপিনো কর্তৃপক্ষ। এর আগে ১৯৯০ সালে উত্তর ফিলিপাইনে ৭.৭ মাত্রার একটি ভূমিকম্পে প্রায় ২,০০০ মানুষের মৃত্যু হয়।