NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন ইলিয়াস কাঞ্চন


খবর   প্রকাশিত:  ১৫ আগস্ট, ২০২৪, ০৭:৫৫ পিএম

সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন ইলিয়াস কাঞ্চন

শিক্ষার্থীদের সঙ্গে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। দেশের চলমান পরস্থিতি সামাল দিতে রাস্তায় থেকে ট্রাফিক কন্ট্রোল করছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এবার তাদের সঙ্গে যোগ দিলেন এই তারকা। বিষয়টি নিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘জানমালের নিরাপত্তায় সড়কে ট্রাফিক পুলিশের কাজ সঠিকভাবে করতে হয়।

কিন্তু কেউ যদি দায়িত্ব পালন সঠিকভাবে না করে; সে ক্ষেত্রে কিন্তু দেশে শাস্তি বা জবাবদিহি নেই।’

 

ইলিয়াস কাঞ্চন আরো বলেন, ‘সড়ক সামলাতে শিক্ষার্থীদের দেখলাম কেউই এক মুহূর্তের জন্য বসে নেই। কারণ দেশের মানুষের নিরাপত্তার ব্রত নিয়ে তারা মাঠে নেমেছে। তারা তাদের কাজটাকে ভালোবেসেছে।

প্রত্যেক মানুষেরই নিজের করা কাজকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। তবেই আউটপুট ভালো আসবে।’

 

অভিনেতা বলেন, ‘এখানে আরেকটা বিষয় খেয়াল করলাম, গাড়ির চালকরা শিক্ষার্থীদের সব নিয়ম মেনে চলছে। আর এটা তারা শ্রদ্ধা থেকেই মেনে চলছে।

আসলে যে মানাবেন, তাকে শ্রদ্ধাশীলের জায়গায় থাকতে হয়। তাহলেই ন্যায় ও নিষ্ঠাবানের কথা হৃদয় থেকে মেনে চলার তাগিদ আসে। কিন্তু ঘুষ, দুর্নীতিপ্রবণ হলে সেটা আর আসে না।’

 

সর্বশেষে ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে শৃঙ্খলতা এনে নিরাপদ করে তুলতে হলে শিক্ষার্থীদের এ প্রয়াসটা অন্তত ২ থেকে ৫ বছর চালু রাখতে হবে। তবেই সড়কের সঠিক নিয়মগুলো মানুষের মস্তিষ্কে গেঁথে যাবে এবং রাস্তায় বের হলেই তারা নিয়ম মেনে চলবে।