NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

বাইডেনের আশঙ্কা ট্রাম্প হারলে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে না


খবর   প্রকাশিত:  ১০ আগস্ট, ২০২৪, ০১:২৫ এএম

বাইডেনের আশঙ্কা ট্রাম্প হারলে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে না

নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পরাজিত হলে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। গত বুধবার যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন।

গত মাসে নির্বাচনী লড়াই থেকে নাটকীয়ভাবে সরে দাঁড়ানোর পর প্রথমবারের মতো সাক্ষাৎকার দিলেন ডেমোক্রেটিক পার্টির এই নেতা।বাইডেন বলেন, ‘ট্রাম্প হেরে গেলে পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে আমি আত্মবিশ্বাসী নই।

ট্রাম্প যা মনে করেন, তাই বলেন। আমরা তাঁকে খুব একটা গুরুত্ব দিই না। ট্রাম্প নিজে বলেছেন, যদি আমরা হেরে যাই, তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে।’ গত মার্চে অটোমোবাইলশিল্প নিয়ে কথা বলার সময় এমন মন্তব্য করেন ট্রাম্প।

 

তাঁর এই মন্তব্যের পর ব্যাপক সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাটরা তাঁদের প্রচারে নতুন বার্তা যোগ করে বলেন, সাবেক প্রেসিডেন্ট গণতন্ত্রের জন্য হুমকি। ওই সময় বাইডেনের প্রচারশিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তাদের বিজ্ঞাপনে ‘রক্তগঙ্গা’ শব্দটি জুড়ে দেয় এবং ট্রাম্পের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতাকে উসকে দেওয়ার অভিযোগ আনেন প্রচারশিবিরের মুখপাত্র।

তবে ট্রাম্পের প্রচারশিবির বলেছে, ট্রাম্পের ওই মন্তব্য ছিল অটোমোবাইল খাত নিয়ে এবং ইচ্ছাকৃতভাবে মন্তব্যটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।

 

তহবিল সংগ্রহসংক্রান্ত ই-মেইল বার্তায় প্রচারশিবির বলেছে, রাজনৈতিক প্রতিপক্ষ ও অন্যরা ট্রাম্পের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিচ্ছেন। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেন, তাঁরা খুব ভালো করেই জানেন, আমি দুর্নীতিবাজ জো বাইডেনের বিরুদ্ধে কথা বলেছিলাম; যিনি গাড়ি আমদানি করে দেশের অটোমোবাইল খাতকে ধ্বংস করছেন।