NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক প্যাটেল


খবর   প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৪, ০৪:১২ এএম

মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক প্যাটেল

দীর্ঘ এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন সাইদুর রহমান প্যাটেল। সুস্থ হতে তাই যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক।

কিন্তু লড়াইটা আর চালিয়ে যেতে পারলেন না প্যাটেল। আজ ৭৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই মুক্তিযোদ্ধা।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

 

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলাল ফুটবল দল গঠনে অবদান রাখেন প্যাটেল। দল গঠনের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গঠন এবং তহবিল সংগ্রহ। সে সময় ভারতের বিভিন্ন জায়গায় ১৬টি ম্যাচ খেলে পাওয়া  পাঁচ লাখ রুপি মুক্তিযুদ্ধের তহবিলে জমা দিয়েছিলেন তারা।

 

স্বাধীন বাংলা ফুটবল দল গঠন নিয়ে এক সাক্ষাৎকারে সংগঠক ও ফুটবলার প্যাটেল বলেছিলেন, ‘মে মাসের মাঝামাঝি। আমরা তখন কলকাতায় সুবোধ সাহার বাসায়। হঠাৎ চিন্তা আসে ফুটবল খেলোয়াড় হিসেবে কিভাবে স্বাধীনতাযুদ্ধে অবদান রাখতে পারি। মনে মনে তখনই একটা ফুটবল দল গঠনের ইচ্ছা জাগে।

সে দলের খেলা থেকে যে অর্থ আসবে তা দিয়ে দেওয়া হবে মুক্তিযুদ্ধের তহবিলে। স্বাধীনতার পক্ষে জনমত গড়তেও বিরাট ভূমিকা রাখবে সেটি।'

 

ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করার সময়ও বাংলাদেশকে নিয়ে খোঁজ খবর রাখছিলেন প্যাটেল। বৈষম্যবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর চালানো বর্বরতা নিয়ে গত ২০ জুলাই ফেসবুকে লিখেছিলেন, ‘সেফ বাংলাদেশ স্টুডেন্ট।’ এরপর ২৭ জুলাই মেট্রোতে আগুন লাগানোর ছবি দিয়ে লেখেন, ‘এমন দৃশ্য বেঁচে থেকে দেখে যাব, তা স্বপ্নেও কখনো ভাবিনি।