NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

হ্যারিসের রানিংমেট টিম ওয়ালজ কে?


খবর   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৪, ০৬:৫৯ পিএম

হ্যারিসের রানিংমেট টিম ওয়ালজ কে?

যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট পদে টিম ওয়ালজকে প্রার্থী করেছে ডেমোক্র্যাট দল। টিম ওয়ালজ হলেন সাবেক শিক্ষক, বর্তমানে মিনেসোটার গভর্নর এবং প্রগতিশীল রাজনীতিক বলে পরিচিত। তিনিই এখন জো বাইডেনের জায়গায় ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী।

মঙ্গলবার সকালে কমলা হ্যারিস ঘোষণা করেছেন, টিম ওয়ালজ তার রানিংমেট হবেন।

সামাজিক মাধ্যম এক্স-এ হ্যারিস বলেছেন, ‘আমি গর্বের সঙ্গে জানাচ্ছি, আমি টিম ওয়ালজকে আমার রানিংমেট হতে বলেছি। গভর্নর, প্রশিক্ষক, শিক্ষক হিসাবে দীর্ঘদিন ধরে তিনি ওয়ার্কিং ফ্যামিলির জন্য কাজ করে যাচ্ছেন। তাকে আমার টিমে পাওয়া খুব বড় ব্যাপার।’

 

আর টিম ওয়ালজও এক্স-এ লিখেছেন, ‘আমার কাছে এটা খুব বড় সম্মান।

আমি রাজি। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস দেখিয়ে দিচ্ছেন, রাজনীতিতে কী করা সম্ভব। এটা আমাকে স্কুলের প্রথম দিনের কথা মনে পড়িয়ে দিচ্ছে।’

 

গ্রামের মানুষের ভোট পেতে

মিনেসোটাকে সুইং স্টেট বলা হয় না, গত ১২ বছর ধরে প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্য ডেমোক্র্যাটদের ভোট দিয়ে আসছে।

ইলেকটোরাল কলেজে এই রাজ্যের ১০টি ভোট রয়েছে। কিন্তু টিম ওয়ালজের গুরুত্ব হলো, মিনেসোটার বাইরে অন্য রাজ্যে ভোটদাতাদের মধ্যে তার প্রভাব আছে, বিশেষ করে গ্রামের দিকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলে। 

 

হাইস্কুল শেষ করে ওয়ালজ ন্যাশনাল গার্ডে নাম লেখান এবং ২৪ বছর সেখানে ছিলেন। তিনি স্কুল শিক্ষকও ছিলেন। যুক্তরাজ্যের দুইটি রাজ্যে তিনি শিক্ষকতা করেন।

তিনি সেখানে হাইস্কুলের ফুটবল দলের কোচ ছিলেন।

 

ওয়াশিংটনের অ্যামেরিকান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ফিলিপো ট্রেভিসন ডিডাব্লিউকে বলেছেন, ‘তিনি জাতীয় স্তরে খুব যে পরিচিত তা নয়, কিন্তু তার এই অভিজ্ঞতার কারণে তিনি খুব বিশ্বাসযোগ্যভাবে ভোটদাতাদের একটা অংশের কাছে সহজে পৌঁছাতে পারবেন।’

ট্রেভিসন মনে করেন, ‘হ্যারিস যে ওয়ালজকে বেছে নিয়েছেন, তার কারণ তিনি গ্রামের ভোটদাতার কাছে পৌঁছাতে চান।’
তিনি জানিয়েছেন, ‘ট্রাম্প ও তার রানিংমেট ভান্স মধ্যবিত্তদের সম্পর্কে বেশি জানেন না। কিন্তু ওয়ালজ মধ্যবিত্ত শ্রেণির মানুষ।’

রাজনৈতিক জীবন ও প্রগতিশীল রাজনীতি

২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত ওয়ালজ মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্য ছিলেন এবং কমিটি অফ ভেটেরান্স অ্যাফেয়ার্সের সদস্য ছিলেন। ২০১৮ সালে তিনি মিনেসোটার গভর্নরের নির্বাচনে জিতে যান। 

গভর্নর থাকার সময় তিনি বেশ কিছু প্রগতিশীল পদক্ষেপ নেন, যার মধ্যে অন্যতম হলো গর্ভপাতের অধিকার, বিনোদনের জন্য মারিজুয়ানাকে আইনসঙ্গত করা এবং বাচ্চাদের স্কুলে মিড ডে মিল চালু করা।

প্রচারের আলোয়

ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসাবে তার নাম যখন তালিকায় রাখেন হ্যারিস, তখন অনেক মিডিয়াই তাকে খুব বেশি গুরুত্ব দেয়নি। তার গ্রামের পশ্চাদপট ও সকলের কাছে তার আবেদন কতটা তা নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল।

কিন্তু তিনি দ্রুত প্রচারের আলোয় আসেন। তিনি একটি সাক্ষাৎকারে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘অদ্ভুত’ বলেন। এই কথাটা ভাইরাল হয়ে যায়। হ্যারিসও তার প্রচারে তা ব্যবহার করতে শুরু করেন। তার প্রেস বিজ্ঞপ্তি ও সামাজিক মিডিয়ার পোস্টে এটা ব্যবহার করা হতে থাকে।

ওয়ালজ বলেছেন, তিনি বিশ্বাস করেন রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের গ্রামগুলিকে ধ্বংস করেছে। সেখানকার মানুষদের বিভাজনের পথে নিয়ে গেছে। ওয়ালজ জানিয়েছেন, তাদের কাজ হবে সব মানুষকে একজোট করা, সরকারি স্কুলগুলির উন্নতি করা এবং সকলের জন্য কম খরচে ভালো স্বাস্থ্য পরিষেবা দেয়া।