NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

সাকিবের পাকিস্তান সফরে থাকা নিয়ে ধোঁয়াশা


খবর   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৪, ০৬:৫৭ পিএম

সাকিবের পাকিস্তান সফরে থাকা নিয়ে ধোঁয়াশা

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে এখন কানাডায় আছেন সাকিব আল হাসান। আগামী ১২ আগস্ট পর্যন্ত তাকে এনওসি বা ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১৩ আগস্ট জাতীয় দলের ক্যাম্প যোগ দেওয়া কথা তাঁর। তবে দেশের চলমান পরিস্থিতিতে সাকিব দেশে ফিরবেন কিনা সেনিয়ে প্রশ্ন উঠেছে।

এমন এক প্রশ্নে আসন্ন পাকিস্তান সফরে সাকিবের খেলা নিয়ে ধোঁয়াশা পাওয়া গেল শাহরিয়ার নাফিসের কন্ঠে।

 

আজ মিরপুরে ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ বলেন, ‘বিসিবির নির্বাচক কমিটি এখন পর্যন্ত কিন্তু দল ঘোষণা করেনি। দল ঘোষণার পর সে যদি দলে থাকে, তখন একরকম। আর যদি দলে না থাকে তখন তো তার এনওসির কোনো বিষয় আসছে না।

 

শোনা যাচ্ছে, আসন্ন পাকিস্তান সফরের দুই টেস্টের সময় ছুটি নিতে পারেন সাকিব। অভিজ্ঞ এই ক্রিকেটারের পরিকল্পনা জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করবে বিসিবি। নাফিস বলেন, ‘১৩ অগাস্ট তাঁর আমাদের কাছে রিপোর্ট করার কথা। আজকে ৭ অগাস্ট।

তার আরও ২-৩ ম্যাচ (ফ্র‍্যাঞ্চাইজি লিগে) রয়েছে। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করব। তাঁর পরিকল্পনা জানার চেষ্টা করব।’

 

এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল সংসদ ভেঙে দেওয়ার পর এখন আর সাকিব সাংসদ নন। বাঁহাতি এই অলরাউন্ডারকে এখন শুধুই ক্রিকেটার।

আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পর এই দলের সাংসদদের ওপর হামলার ঘটনা ঘটেছে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। কানডায় প্রবাসী বাঙলিদের আক্রোশের শিকার হয়েছেন সাকিব। দেশে ফিরলে হয়তো আরো বড় ঝামেলায় পড়তে পারেন বাঁহাতি অলরাউন্ডার।

 

এজন্য সাকিবের নিরাপত্তা নিয়েও উদ্বেগ আছে বিসিবির। নাফিস বলেন, ‘রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব এখন আর সংসদ সদস্য নন। তিনি একজন ক্রিকেটারই রয়েছেন। তবু প্রত্যেক মানুষেরই নিরাপত্তার ব্যাপার আছে।