NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন : যুক্তরাজ্য


খবর   প্রকাশিত:  ০৬ আগস্ট, ২০২৪, ১০:৫১ পিএম

বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ প্রয়োজন : যুক্তরাজ্য

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার (৫ আগস্ট) দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, তাকে বহন করা উড়োজাহাজটি দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছে।

এ পরিস্থিতিতে অন্তবর্তী জাতীয় সরকার গঠনের কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ অবস্থায় বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র।

 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মুখপাত্র লন্ডনে সাংবাদিকদের বলেন, ‘বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশে আমরা যে সহিংসতা দেখেছি, তাতে প্রধানমন্ত্রী স্টারমার গভীরভাবে শোকাহত। আমি আশা করি, (বাংলাদেশের) গণতন্ত্র সুরক্ষার জন্য এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তার ও শান্তিপ্রক্রিয়া এগিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’