NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না : বিবিসিকে জয়


খবর   প্রকাশিত:  ০৬ আগস্ট, ২০২৪, ১০:৪৬ পিএম

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না : বিবিসিকে জয়

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সোমবার (৫ আগস্ট) দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ভারতের গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, তাকে বহন করা উড়োজাহাজটি দেশটির উত্তর প্রদেশের গাজিয়াবাদে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছে।

প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, তার মায়ের আর কোনো রাজনৈতিক প্রত্যাবর্তন হবে না।

একই সঙ্গে জানান, তিনি ‘এত হতাশ যে তার সব কঠোর পরিশ্রমের পরও কিছু মানুষ তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে’।

 

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ারে কথা বলার সময় জয় আরো বলেন, তার মা গতকাল (রবিবার) থেকেই পদত্যাগ করার কথা বিবেচনা করছিলেন। পরিবার জোর দেওয়ার পরে নিজের সুরক্ষার জন্য তিনি দেশ ছেড়েছেন।

আজ অবধি প্রধানমন্ত্রীর সরকারি উপদেষ্টা থাকা জয় ক্ষমতায় তার মায়ের রেকর্ডের পক্ষে বলেন, ‘তিনি বাংলাদেশের চিত্র ঘুড়িয়ে দিয়েছেন।

যখন তিনি ক্ষমতা গ্রহণ করেন তখন এটি একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচিত ছিল। একটি দরিদ্র দেশ ছিল। পরে আজ অবধি এটি এশিয়ার গতিশীল অর্থনীতি হিসেবে বিবেচিত হত। তিনি খুব হতাশ।

 

এ ছাড়াও জয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যে বিক্ষোভকারীদের দমনে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছিল। তিনি বলেন, ‘আপনারা পুলিশ সদস্যদের পিটিয়ে মেরেছেন, গতকালই ১৩ জন মারা গেছেন। সুতরাং যখন জনগণ মানুষকে পিটিয়ে হত্যা করছে তখন পুলিশ কি করবে বলে আপনি আশা করেন?’