NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

চোট লুকিয়ে নেমেছিলেন ইমরান!


খবর   প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২৪, ০৯:১৮ পিএম

চোট লুকিয়ে নেমেছিলেন ইমরান!

১০.৭৩ সেকেন্ড! ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের ওয়েবসাইটে ইমরানুর রহমানের প্রফাইল ঘেঁটে এমন বাজে টাইমিং আর পাওয়া যাবে না। বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রিলিমিনারির হিটে প্রথম হয়ে যিনি পরের রাউন্ডে যান, সেখানে প্যারিসে কিনা সেই হিটে ষষ্ঠ হলেন। এমন টাইমিংয়ে এর চেয়ে ভালো কিছু অবশ্য আশাও করা যায় না।

১০.১১ সেকেন্ড ছিল যাঁর ক্যারিয়ার সেরা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১০.২৫ সেকেন্ডেও দৌড়েছেন, সেই ইমরানের কেন এই অবস্থা হলো স্বপ্নপূরণের অলিম্পিকে গিয়ে? ইমরানের দৌড় শেষে মিক্সড জোনে সেই প্রশ্নে উত্তর পেতে গিয়ে বিস্ময়কর তথ্যই পেয়েছেন বাংলাদেশের সাংবাদিকরা।

ইমরান বলেছেন, তিনি গত মার্চ থেকেই চোটে ভুগছেন। এপ্রিলে তলপেটের পেশিও ছিঁড়ে যায়। তাতে অলিম্পিক খেলতে পারবেন না বলে ফেডারেশনকে নাকি জানিয়েছিলেনও। কিন্তু ফেডারেশন নাকি তাঁকে পরামর্শ দিয়েছিল চোটের তথ্য লুকিয়ে এই সময়ের মধ্যে সেরে ওঠার চষ্টো করতে! ইমরান সেই চেষ্টাই করেছেন।
কিন্তু অলিম্পিকের জন্য প্রস্তুতি নিতে পারেননি ভালোভাবে। প্যারিসেই ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব অবশ্য ইমরানের সেই বক্তব্য অস্বীকার করেছেন সাংবাদিকদের কাছে। তাতে বাংলাদেশের জন্য এবারের অলিম্পিকটা শেষ হয়েছে ন্যক্কারজনকভাবে।

 

একমাত্র খেলোয়াড় হিসেবে আর্চার সাগর ইসলাম প্যারিসের টিকিট কেটেও সেখানে পারফর্ম করতে পারেননি অলিম্পিক মানে।

শ্যুটার রবিউল ইসলাম ফাইনালে (সেরা আট) খেলার প্রত্যাশার কথা শুনিয়েছিলেন। তাই র‍্যাংকিং রাউন্ডে তাঁর ৪৩তম হওয়াটা ছিল হতাশার। সাঁতারু সামিউল ইসলাম অলিম্পিক বৃত্তিতে এক বছর থাইল্যান্ডে প্রশিক্ষণে ছিলেন। একমাত্র তিনিই নিজের ক্যারিয়ার সেরা টাইমিংটা ছাড়াতে পেরেছেন। তবে তিনিও মূলত ফ্রিস্টাইলের সাঁতারু নন।
অলিম্পিক লক্ষ্য করে ফ্রি স্টাইলের দেশসেরাকে একইভাবে তৈরি করা গেলে হয়তো আরো ভালো অবস্থান পাওয়া যেত। মেয়েদের ইভেন্টের সোনিয়া খাতুন দেশেই অনুশীলন করেছেন। প্যারিসে গিয়ে তিনি নিজে আগের সেরা টাইমিংও ছাড়িয়ে যেতে পারেননি। 
অলিম্পিকে ব্যর্থতার দায় তাই শুধু খেলোয়াড়দেরই নয়, নীতিনির্ধারকদেরও দায়মুক্তির সুযোগ নেই।