NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

নাইজেরিয়ায় ক্লাস চলাকালীন স্কুল ভবনে ধস, বহু হতাহত


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১০ এএম

নাইজেরিয়ায় ক্লাস চলাকালীন স্কুল ভবনে ধস, বহু হতাহত

নাইজেরিয়ায় একটি স্কুল ভবন ধসে বেশ কয়েকজন শিশু নিহত হয়েছে এবং এ ঘটনায় বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার মালভূমি রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি কলেজে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার সকালে স্কুল ভবন ধসে পড়ার সময় শিক্ষার্থীরা সেখানে ক্লাস করছিল। স্থানীয় এক টেলিভিশন স্টেশন শুক্রবার কমপক্ষে ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে।

তবে রেড ক্রসের একজন মুখপাত্র এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, অন্তত ২১ জন শিক্ষার্থী নিহত হয়েছে। 

 

নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধার ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তারা বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হওয়ার খবরও জানিয়েছে।

উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি নিয়ে ক্ষতিগ্রস্থদের কাছে পৌঁছানোর চেষ্টা করে।

ঘটনাস্থলের কিছু ছবিতে দেখা গেছে, কংক্রিটের বিল্ডিং ধসে পড়েছে এবং ধ্বংসাবশেষের চারপাশে বহু মানুষের ভিড়।

 

মালভূমির কমিশনার মুসা আশোমস এক বিবৃতিতে বলেছেন, আনুমানিক ১২০ জন আটকা পড়েছে এবং অনেককে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘সরকার আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে হাসপাতালগুলোকে নথিপত্র বা অর্থ ছাড়াই তাদের সেবা প্রদান করতে নির্দেশ দিয়েছে।’

রাজ্য সরকার এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য স্কুলের দুর্বল অবকাঠামো এবং নদী ধারে স্কুলটির অবস্থানকে দায়ী করেছে।

এমন ঝুঁকিতে থাকা সকল  স্কুলগুলোর বন্ধের আহবান জানানো হয়েছে।