NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

হংকংয়ের সর্ববৃহৎ বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৬:৩২ এএম

>
হংকংয়ের সর্ববৃহৎ বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ

হংকংয়ের সর্ববৃহৎ বইমেলা-২০২২ এ অংশগ্রহণ করেছে দেশটির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। মঙ্গলবার (২৬ জুলাই) কনস্যুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হংকং কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী (২০-২৬ জুলাই) আয়োজিত ৩২তম এইচকেটিডিসি বইমেলার উদ্বোধন করেন হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের প্রধান নির্বাহী জন লী। হংকংয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত এই বইমেলায় ৭০০ এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে কনসাল জেনারেল ইসরাত আরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশের স্টলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ (ইংরেজি অনুবাদ) সহ বঙ্গবন্ধু সম্পর্কিত অন্যান্য প্রকাশনা/বই প্রদর্শন করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর প্রকাশিত বিভিন্ন গ্রন্থ, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ওপর প্রকাশনা/বই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস, সংস্কৃতি, ভ্রমণ সম্পর্কিত অন্যান্য ইংরেজি বই প্রদর্শন করা হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অন্যান্য দেশের কনসাল জেনারেল, হংকংয়ের প্রবাসী বাংলাদেশি, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যক দর্শনার্থী বাংলাদেশ স্টল পরিদর্শন করেন এবং তারা বঙ্গবন্ধু, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, দর্শনীয় স্থান সমূহের বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন।

বইমেলার পাশাপাশি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং, এডুকেশন ও ক্যারিয়ার এক্সপো ২০২২-এ ও অংশগ্রহণ করেছে।