NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬ | ৫ চৈত্র ১৪৩২
ব্রেকিং নিউজ
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী বিশ্ব রাজনীতির নতুন সমীকরণে রাশিয়ার বাজিমাত? ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল যেসব দেশ বার্সেলোনার ৭ গোলের ঝড়ে উড়ে গেল নিউক্যাসল ‘প্রিন্স’-এর প্রথম ৪ শোয়ের টিকিট সোল্ড আউট! বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে হামলা করায় যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ফাইনালের দুই মাস পর সেনেগালের ‘শিরোপা কেড়ে’ নতুন চ্যাম্পিয়ন ঘোষণা ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’
Logo
logo

কোটা আন্দোলন : উপাচার্যদের চিঠি দিয়ে যা বলল ইউজিসি


খবর   প্রকাশিত:  ১২ জুলাই, ২০২৪, ০৯:১৪ পিএম

কোটা আন্দোলন : উপাচার্যদের চিঠি দিয়ে যা বলল ইউজিসি

সরকারি চাকরিতে কোটাসংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে পর্যবেক্ষণ ও নির্দেশনা দিয়েছেন, তা প্রতিপালন করতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (১১ জুলাই) ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এ চিঠিটি ইস্যু করা হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে দায়েরকৃত CIVIL MISCELLANEOUS PETITION NO. 541/2024 এবং CIVIL MISCELLANEOUS PETITION NO. 619/2024 এর পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত কর্তৃক নিম্নলিখিত পর্যবেক্ষণ ও নির্দেশনা প্রদান করা হয়েছে (কপি সংযুক্ত) : ১। সকল প্রতিবাদকারী কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিজ নিজ কাজে, অর্থাৎ পড়াশোনায় মনোনিবেশ করতে বলা হলো।

২। দেশের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য/প্রক্টর মহোদয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ তাঁদের ছাত্র-ছাত্রীদেরকে স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন মর্মে এই আদালত আশা করেন। ৩। স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্র-ছাত্রীরা চাইলে আইনজীবীর মাধ্যমে তাদের বক্তব্য অত্রাদালতের সামনে তুলে ধরতে পারবেন।
আদালত মূল দরখাস্তটি নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবেন।’

 

‘এমতাবস্থায় মাননীয় আদালত কর্তৃক প্রদত্ত উক্ত পর্যবেক্ষণ, নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।’