NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

‘মনপুরা’র ছবিটি শেয়ার করে যা লিখলেন চঞ্চল


খবর   প্রকাশিত:  ১০ জুলাই, ২০২৪, ১১:২৪ পিএম

‘মনপুরা’র ছবিটি শেয়ার করে যা লিখলেন চঞ্চল

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম সব জায়গায় আলোচনায় আছেন আবেদ আলী। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) এর মহাপরিচালকের ড্রাইভার হয়ে প্রশ্নফাঁস করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এরইমধ্যে তাকে সহ এই ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক ড্রাইভার সৈয়দ আবেদ আলী একজন।

বিষয়টি নিয়ে সর্বত্রই এখন আলোচনা। বিশেষ করে ফেসবুকে বিভিন্ন সময় তার নামাজের ছবি, মানবিক গল্প ও সততার বাণী দে‌ওয়ার পোস্টগুলো নিয়ে নেটিজেনরা ট্রোল করছেন। সাধারণ মানুষের পাশাপাশি পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও।

 

এমনই একটি ছবি ভাইরাল হয়েছে গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ থেকে।

সিনেমাটির একটি স্থিরচিত্র, যেখানে আছেন চঞ্চল চৌধুরী!

 

মিমকারীরা ছবিটিকে বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত আবেদ আলীর বর্তমান অবস্থার সাথে মিলিয়েছেন! চঞ্চলের ছবিটি খুবই সাধারণ হলেও ছবিতে দুটি বাক্য জুড়ে দেয়ায় তা হয়ে উঠেছে প্রাসঙ্গিক! যেখানে ছবিটির উপরে লেখা, ‘রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আবেদ আলীকে বিসিএস কর্মকর্তা-’। আর ছবির নিচের দিকে বড় করে লেখা, ‘চাচা আপনে?’

ছবিটি অন্তর্জালে যথেষ্ট হাস্যরসের জন্ম দিয়েছে। আর সেটা আরো কয়েক গুণ উস্কে দিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী নিজেই! ভাইরাল হওয়া মনপুরা ছবির এই দৃশ্য নিয়ে করা মিমটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল। ক্যাপশনে তিনি লিখেছেন,“আমি আবার কী করলাম রে ভাই…? এই গুলা দুষ্টু কোকিলের কাজ।

আমি নির্দোষ।”

 

চঞ্চলের এমন শেয়ারের পর মুহূর্তে ছবিটিতে কয়েক হাজার রিয়েকশান পড়ে। সঙ্গে বইতে থাকে কমেন্টের বন্যা, সঙ্গে শেয়ারও হতে থাকে শত শত!