NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নিউ ইয়র্কে তীব্র গরমে আটকে গেল ঘূর্ণায়মান সেতু


খবর   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৪, ০৮:২৬ পিএম

নিউ ইয়র্কে তীব্র গরমে আটকে গেল ঘূর্ণায়মান সেতু

অতিরিক্ত গরমের কারণে নিউ ইয়র্ক সিটির একটি ঘূর্ণায়মান সেতুতে বিভ্রাট দেখা দেয়। ম্যানহাটানকে ব্রংক্সের সঙ্গে যুক্ত করা সেতুটির ধাতব যন্ত্রপাতি স্থানীয় সময় সোমবার বিকেলে অতিরিক্ত উত্তপ্ত হয়ে বিকল হয়ে হয়ে পড়ে। মূলত ১৮৯৮ সালে হারলেম নদীর ওপর নির্মিত সেতুটির একটি অংশ ঘুরিয়ে এর নিচ দিয়ে নৌযান চলাচলের সুযোগ করে দেওয়া হয়। বিভ্রাটের কারণে সেতুটির দুই পাশ মেলানো যাচ্ছিল না।

 

নিউ ইয়র্কের তাপমাত্রা সোমবার ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। ফলে সেতুর ধাতব যন্ত্রপাতি অতিরিক্ত গরম হয়ে ফুলে যায়। ১২৬ বছরের পুরোনো সেতুর লোহাগুলো প্রচণ্ড গরমের কারণে দুপুর ৩টার দিকে ফুলে উঠে। পরে সেতুর অংশটি ঘুরানোর সময় খোলা অবস্থায় আটকে যায়

পরে সেতুর লোহাগুলোতে ঘণ্টার পর ঘণ্টা পানি ছেটানো হয়।

নিউ ইয়র্কের দমকল বাহিনীকে নৌকায় করে সেতুতে পানি ছেটাতে দেখা গেছে।

 

এ বিভ্রাটের কারণে সেতু দিয়ে দুই দিক থেকে যান চলাচল বন্ধ ছিল। পরে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুটি খুলে দেওয়া হয়।