NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

কোটা বাতিলে সরকারকে তিন দিনের আলটিমেটাম


খবর   প্রকাশিত:  ০৯ জুলাই, ২০২৪, ০৪:২৯ পিএম

কোটা বাতিলে সরকারকে তিন দিনের আলটিমেটাম

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন। আগামী তিন দিনের মধ্যে কোটা প্রথা বাতিল না করলে হরতালসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।

আন্দোলনের অন্যতম সমন্বয়কারী নাহিদ ইসলাম জানান, আজ মঙ্গলবার বাংলা ব্লকেড কর্মসূচি থাকবে না।

তবে সারা‌দেশে গণসং‌যোগ করা হ‌বে এবং ক্লাস-প‌রীক্ষা বর্জন চল‌বে। এরপ‌র বুধবার ক‌ঠোর কর্মসূ‌চি দেওয়া হ‌বে। 

 

নাহিদ বলেন, আমরা হুট করে আসিনি, আমরা জুন থেকেই আন্দোলনের সঙ্গে আছি। সরকার আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, তাদের বক্তব্য আমাদের হতাশ করছে।

এতদিন আমরা অর্ধবেলা ‘ব্লকেড’ কর্মসূচি করেছি। আমরা আজ সারা দেশে সর্বাত্মক অনলাইন এবং অফলাইন গণসংযোগ করব এবং বুধবার থেকে বৃহত্তর ব্লকেডের কর্মসূচি গ্রহণ করব।’

 

এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। শাহবাগের আগে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা।

 

এ সময় শিক্ষার্থীরা ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’,‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে থাকেন।