NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৫ সাংবাদিক নিহত


খবর   প্রকাশিত:  ০৮ জুলাই, ২০২৪, ১০:১৭ এএম

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৫ সাংবাদিক নিহত

গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বোমা ও বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। আলজাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিন গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, পৃথক হামলায় নুসিরাতে শরণার্থীশিবিরে তিনজন ও গাজা সিটিতে দুজন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় এ নিয়ে অন্তত ১৫৮ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

 

নুসিরাতে নিহতরা হলেন প্যালেস্টাইন মিডিয়া এজেন্সির আমজাদ জাহজহ ও রিজক আবু আশকিয়ান এবং গাজার ইসলামিক ইউনিভার্সিটি রেডিওর ওয়াফা আবু দাবান। নিহত জাহজহকে বিয়ে করেছিলেন আবু দাবান। এ হামলায় তার সন্তানরাসহ অন্তত ১০ জন মারা যায়।

এর আগে শুক্রবার গাজার পার্শ্ববর্তী শহর দারাজে ফিলিস্তিনি সাংবাদিক সাদি মাদুখ ও আহমদ শুক্কুর নিহত হন।

মাদুখ পরিবারের একটি বাড়িতে ইসরায়েলি বাহিনী হামলা চালালে তারা প্রাণ হারান।

 

নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন প্রটেক্ট জার্নালিস্টের গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের একটি ডাটাবেইস রয়েছে, যার হিসাবে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ৫ জুলাই পর্যন্ত নিহত ১০৮ জন গণমাধ্যমকর্মীর নাম তুলেছে সংস্থাটি। ১৯৯২ সালে সংস্থাটি তথ্য সংগ্রহ শুরু করে। তার পর থেকে বর্তমান সময়কে সবচেয়ে মারাত্মক বলে উল্লেখ করেছে তারা।

 

এর আগে গত জানুয়ারিতে খান ইউনিসে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন আলজাজিরার সাংবাদিক হামজা দাহদুহ। তিনি গাজার আলজাজিরার ব্যুরো প্রধান ওয়ায়েল দাহদুহের বড় ছেলে। তার আগে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় ওয়ায়েল আহত হন। সে সময় তার ক্যামেরাপারসন সামের আবুদাকা নিহত হন।

দ্য গার্ডিয়ান পত্রিকার জুন মাসের এক প্রতিবেদন অনুসারে, অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় হামাসের সঙ্গে যুক্ত গণমাধ্যম আল-আকসা নেটওয়ার্কের অন্তত ২৩ জন কর্মী নিহত হয়েছেন।