NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

গাজা ইস্যুতে অস্ট্রেলীয় সিনেটরের পদত্যাগ


খবর   প্রকাশিত:  ০৫ জুলাই, ২০২৪, ০৪:৪৯ এএম

গাজা ইস্যুতে অস্ট্রেলীয় সিনেটরের পদত্যাগ

অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সিনেটর ফাতিমা পেম্যান (২৯)। ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দেওয়ার কয়েক দিন পর এ ঘোষণা দিলেন তিনি। বিবিসি এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ফাতিমা বৃহস্পতিবার বলেন, ‘আমি পার্টির এমন একটি বিষয় নিয়ে দ্বিমত পোষণ করেছি, যে বিষয়টি নিয়ে আমি কোনোভাবেই আপস করতে পারি না।

’ এ সিদ্ধান্তের জন্য তিনি ‘গভীরভাবে মর্মাহত’ বলেও জানান।

 

প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজি এক বিবৃতিতে ফাতিমাকে তার নেতৃত্বের জন্য ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে তাকে ভয় দেখিয়ে পদত্যাগ করানোর অভিযোগটি অস্বীকার করে।

এর আগে লেবার পার্টির পক্ষ থেকে জানানো হয়, দলের নীতিগত অবস্থানকে যারা দুর্বল করে দেয়, তাদের কঠোর শাস্তি পেতে হয়।

দলীয় নীতি ভঙ্গ করার জন্যই ফাতিমাকে অনির্দিষ্টকালের জন্য দলের ককাস থেকে বরখাস্ত করা হয়েছে। সপ্তাহের শুরুতে ফাতিমাও এক বিবৃতিতে জানান, লেবার পার্টি তাকে বহিষ্কার করেছে। তাকে মিটিং, গ্রুপ চ্যাট ও সব ধরণের কমিটিতে থেকেও বাদ দেওয়া হয়েছে।

 

এদিকে ফাতিমা এখন স্বতন্ত্র সিনেটর হিসেবে ক্রসবেঞ্চে যোগ দিতে পারবেন।

পদত্যাগ ঘোষণার সময় সংবাদ সম্মেলনে ফাতিমা বলেন, ‘আমি জানি অবিচারের শিকার হলে কেমন লাগে। তবে অন্যদের ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে। আমার পরিবার শরণার্থী হওয়ার জন্য যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে এখানে আসেনি। নিরপরাধ মানুষের ওপর অত্যাচার চালাতে দেখলে আমি কিভাবে নিরব থাকি।’

 

গাজা যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার রাজনীতিতে অস্থীতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

সব দলই এ বিষয়টি সতর্কতার সঙ্গে মোকাবেলার চেষ্টা করছে। 

 

১৯৯৬ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসলে ফাতিমার পরিবার পালিয়ে যায়। ২৯ বছর বয়সী এ আইন প্রণেতা অস্ট্রেলিয়ার প্রথম ও একমাত্র হিজাব পরিহিত ফেডারেল রাজনীতিবিদ।