NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

সার্বিয়ায় ইসরায়েলি দূতাবাসের বাইরে তীর-ধনুকের হামলা, হতাহত ২


খবর   প্রকাশিত:  ৩০ জুন, ২০২৪, ১২:১০ পিএম

সার্বিয়ায় ইসরায়েলি দূতাবাসের বাইরে তীর-ধনুকের হামলা, হতাহত ২

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের বাইরে শনিবার তীর-ধনুক দিয়ে হামলা হয়েছে। এতে এক পুলিশ সদস্য আহত এবং হামলাকারী নিহত হয়েছেন। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ড্যাসিক সাংবাদিকদের হামলার তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। তবে তাকে এখনো শনাক্ত করা যায়নি।

ওই ব্যক্তি পুলিশ সদস্যর ঘাড়ে আঘাত করেছিলেন। হামলার পর ওই পুলিশ সদস্যকে অস্ত্রপচারের জন্য হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক।

 

সার্বিয়ার সম্প্রচারমাধ্যম বি৯২ ড্যাসিককে উদ্ধৃতি দিয়ে বলেছে, হামলাকারী স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইসরায়েলি দূতাবাসের সামনে একটি ছোট ভবনের কাছে গিয়েছিলেন।

সেখানে তিনি যাদুঘর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন বলে জানা গেছে। এরপর ওই হামলাকারী ভবনটির দরজা খুলে তীর-ধনুক দিয়ে পুলিশ সদস্যকে আঘাত করেন। তখন ওই পুলিশ সদস্য লোকটিকে লক্ষ্য করে পাল্টা গুলি করেন। এর প্রায় আধ ঘন্টা পর লোকটি মারা যান।

 

মামলাটি বিশেষ প্রসিকিউটরদের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে এবং সতর্কতামূলক ব্যবস্থা আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় দূতাবাস বন্ধ ছিল এবং তাদের কোনো কর্মী আহত হননি।

বেলগ্রেডের এ রকম হামলা প্রথম নয়। এর আগেও ইসরায়েলি দূতাবাসে হামলার চেষ্টা হয়েছে। ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করার পর থেকে ইসরায়েলি দূতাবাসগুলোর ওপর একাধিকবার হামলাচেষ্টা হয়েছে।