NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

বানারীপাড়ায় বিনামূল্যে বাইসাইকেল পেলেন ৬৫ গ্রাম পুলিশ


খবর   প্রকাশিত:  ০২ মার্চ, ২০২৫, ০৪:৪৫ এএম

বানারীপাড়ায় বিনামূল্যে বাইসাইকেল পেলেন ৬৫ গ্রাম পুলিশ

রাহাদ সুমন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ৬৫ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বরাদ্দকৃত  ও বরিশাল জেলা প্রশাসকের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এ বাইসাইকেল বিতরণ করে। ২৫ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও রিপন কুমার সাহা উপজেলার ৮ ইউনিয়নের ৬৫ জন গ্রাম পুলিশ ( চৌকিদার ও দফাদার) সদস্যের কাছে এ বাইসাইকেল হস্তান্তর করেন।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। উপজেলা ও থানা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা প্রত্যন্ত  গ্রামে গ্রামে  দ্রুত পৌঁছে দিতে পারবে। মূলত গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গতি আনতে ও নাগরিকদের সেবা  প্রদান সহজতর করতে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে গ্রাম পুলিশ সদস্যরা বাইসাইকেল পেয়ে খুশি হলেও এর মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।