NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

ড. ইউনুসের ‘ট্রি অব পিস’ পুরস্কার নিয়ে যা বলল ইউনেস্কো


খবর   প্রকাশিত:  ২৭ জুন, ২০২৪, ০১:১৩ এএম

ড. ইউনুসের ‘ট্রি অব পিস’ পুরস্কার নিয়ে যা বলল ইউনেস্কো

ইউনেস্কো সদর দপ্তরের এক্সটার্নাল রিলেশন বিষয়ক এ্যাসিসট্যান্ট ডাইরেক্টর জেনারেল এনথনি ওহেমেং বোমাহ জানিয়েছেন, ‘ট্রি অব পিস’ ইউনেস্কোর কোনো অফিসিয়াল অ্যাওয়ার্ড নয়। এই পদকের ইউনেস্কোর কোনো মর্যাদা নাই।‘ 

তিনি আরো জানান, ‘ট্রি অব পিস ইউনেস্কোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সের এর একটি ভাস্কর্য। আজারবাইজানের বাকু ফোরাম ইউনেস্কোর গুড উইল অ্যাম্বাসেডর হেডভা সের কর্তৃক ড. মুহাম্মদ ইউনুসকে ট্রি অব পিস ভাস্কর্য প্রদানের বিষয়ে ইউনেস্কোর সাথে কোনো পরামর্শ করা হয়নি এবং ওই অনুষ্ঠানে ইউনেস্কোর কোনো সংশ্লিষ্টতা ছিল না।

 

ড. মুহাম্মদ ইউনুস ইউনেস্কোর ট্রি অব পিস এওয়ার্ড পেয়েছেন এই সম্পর্কিত একটি সংবাদ গণমাধ্যমে আসলে তার সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গত ৩১ মার্চ ইউনেস্কোর ডাইরেক্টর জেনারেল বরাবর একটি পত্র প্রেরণ করেন। তার পরিপ্রেক্ষিতে মহাপরিচালকের পক্ষ থেকে ইউনেস্কোর এ্যাসিসটেন্ট ডাইরেক্টর জেনারেল তার স্বাক্ষরিত এক চিঠিতে শিক্ষামন্ত্রীকে এসব তথ্য জানান।

বুধবার (২৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনেস্কো সদর দপ্তরের এক্সটার্নাল রিলেশন বিষয়ক এ্যাসিসট্যান্ট ডাইরেক্টর জেনারেল এনথনি ওহেমেং বোমাহের চিঠির বিষয়টি জানানো হয়।