NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইইউর ৮১টি গণমাধ্যমে রাশিয়ার নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ২৬ জুন, ২০২৪, ০৯:১৩ পিএম

ইইউর ৮১টি গণমাধ্যমে রাশিয়ার নিষেধাজ্ঞা

রাশিয়া মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের ৮১টি গণমাধ্যমে প্রবেশাধিকার ব্লক করার ঘোষণা দিয়েছে। ব্রাসেলস রাশিয়ার বেশ কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যমের সম্প্রচার নিষিদ্ধ করার পর ‘প্রতিশোধমূলক ব্যবস্থা’ হিসেবে এ পদক্ষেপ নিল মস্কো।

এর আগে মে মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছিল, তারা ইউক্রেনে মস্কোর আক্রমণকে ‘এগিয়ে নিতে সহায়তা ও সমর্থনের’ জন্য ক্রেমলিন নিয়ন্ত্রিত চারটি গণমাধ্যমে প্রবেশাধিকার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে। মস্কো ইইউর এই পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে মঙ্গলবার এ ঘোষণা দিল।

 

মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ব্লক হওয়া গণমাধ্যমগুলোর তালিকা প্রকাশ এবং বিধি-নিষেধের জন্য ব্রাসেলসকে দায়ী করেছে। তারা এ পদক্ষেপকে ইইউর বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা হিসেবে বর্ণনা করেছে।

এ ছাড়া রাশিয়া ইইউর নিষেধাজ্ঞাকে ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নিন্দা করে বলেছে, ইইউর সিদ্ধান্তগুলো মস্কোকে একই ধরনের পাল্টাব্যবস্থা নিতে বাধ্য করছে। তবে রুশ গণমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে রুশ নিষেধাজ্ঞাগুলোও ‘সংশোধন’ করা হবে বলে জানিয়েছে রাশিয়া।

 

ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে রাশিয়া ইতিমধ্যে পশ্চিমা গণামধ্যমগুলোর অধিকাংশে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসন বা তার ইউক্রেন আক্রমণের সমালোচনাকারী দেশীয় গণমাধ্যমগুলোকেও নিষিদ্ধ, হয়রানি ও বেআইনি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে অনেক স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকরা নির্বাসনে পালিয়েছে।