NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

যে ভেড়ার অধিকাংশ সময় কাটে পার্লারে, দাম অনেক গাড়ির চেয়েও বেশি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:১০ এএম

যে ভেড়ার অধিকাংশ সময় কাটে পার্লারে, দাম অনেক গাড়ির চেয়েও বেশি

সাদা পশমে মোড়ানো শরীর আর প্যাঁচানো শিং। লম্বা মাথায় শিং যেন রাজার তরবারি। এই সুন্দর রূপ নিয়ে মাঝে মাঝে সুন্দরী প্রতিযোগিতায়ও যায় লাদুম প্রজাতির এই ভেড়া। এমনই একটি ভেড়ার নাম ওসমান সনকো।

সেনেগালের নতুন প্রধানমন্ত্রী ওসমান সনকোর নামেই ভেড়াটির নামকরণ হয়েছে।

 

ভেড়ার মালিক শেখ মোস্তফা সেক বলেন, ‘গত বছর সনকোর জন্ম হয়। তখনো ওসমান সনকো সেনেগালের প্রধানমন্ত্রী হননি। তিনি তখন বিরোধীদলীয় নেতা হিসেবে কারাগারে ছিলেন।

তার মতোই ভেড়াটি ছিল ক্ষিপ্রগতির ও আমাদের আশার প্রতীক।’

 

এই প্রজাতির ভেড়াকে মর্যাদার প্রতীক হিসেবে লালন-পালন করে সেনেগালের মানুষ। সনকোর কথা বলতেই ২৪ বছর বয়সী সেকের চেহারা ঝলমল করে ওঠে। কারণ সনকোর দাম আর সৌন্দর্য মনোমুগ্ধকর।

পরম মমতায় তার সনকোর গায়ে হাত বুলিয়ে হাসি মুখে সেক বলেন, ভেড়া পালনে ভালোবাসা ও অনেক ধৈর্যের প্রয়োজন।

 

এ ছাড়া সনকো সাধারণ কোনো ভেড়াও নয়। স্থানীয়ভাবে প্রজনন করা পশমী প্রাণীদের মধ্যে সবচেয়ে দামি প্রাণী এটি। এর মূল্য অনেক বিলাসবহুল গাড়ির চেয়েও বেশি। এই রাজকীয় চেহারার লাদুমগুলোর ওজন ১৮০ কেজি পর্যন্ত হয়।

এসব কারণে এই ভেড়া পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশগুলোর মেষপালকদের কাছে অনেক জনপ্রিয়।

 

এই দামি জাতের ভেড়া সেনেগালের খুব কম মানুষই কেনার সক্ষমতা রাখে। এর দাম ৭০ হাজার মার্কিন ডলার পর্যন্ত হয়ে থাকে, যেখানে দেশটির মাথাপিছু জিডিপি ১ হাজার ৬০০ ডলারের কম।

দিনের বেশির ভাগ সময়ই একটি লাদুমের কাটে সাজসজ্জা করে। আর বিশেষ পার্লারে ভিটামিন খাওয়ার মাধ্যমে। এমনই একটি পার্লারের মালিক বালা গাদিগার পছন্দের ভেড়ার নাম বিআরটি। সেনেগালের রাজধানী ডাকারে চলাচল করা বাস সার্ভিসের নামে এটির নামকরণ হয়েছে।

বালা গাদিগা বলেন, এই ভেড়া দেখতে অসাধারণ। এটির দাম ৪০ হাজার ডলার। শুধু বাণিজ্যের জন্য নয়, এটি আনন্দেরও একটি উৎস। আফ্রিকা মহাদেশের সব দেশ থেকেই তার কাছে এ প্রজাতির ভেড়ার গ্রাহকরা আসেন।