NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

রাহুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী


খবর   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৪, ১২:৪৬ পিএম

রাহুলের ছেড়ে দেওয়া আসনে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী

ওয়েনাড ছেড়ে মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া আসন রায়বরেলী ধরে রাখছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওয়েনাডে দাঁড়াচ্ছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার (১৭ জুন) কংগ্রেসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

রাহুল বলেন, আমার কাছে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ ওয়েনাডের মানুষ আমার পাশে দাঁড়িয়েছেন। রায়বরেলী ও ওয়েনাডের মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি ওয়েনাড ছাড়ছি। প্রিয়াঙ্কা লড়বেন ওয়েনাড থেকে।

 

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বাড়িতে আয়োজিত ওই বৈঠকে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা, এআইসিসির সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল উপস্থিত ছিলেন।

 

রায়বরেলীতে এবার রেকর্ড ভোটে জয়ী হয়েছেন রাহুল। এই আসনে ২০১৯ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন সোনিয়া। তারও আগে রায়বরেলী থেকে কংগ্রেসের সংসদ সদস্য ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

তবে কংগ্রেসের এই পুরনো ঘাঁটিতে রাহুল এ বছর পেয়েছেন মা সোনিয়ার থেকেও বেশি ভোট। বিজেপির প্রার্থীকে হারিয়েছেন প্রায় চার লাখ ভোটে। ২০১৯ সালের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের আমেথি থেকে হেরে গেলেও কেরালার ওয়েনাড জিতিয়েছিল রাহুলকে। এবার রায়বরেলীতে জেতার পরে সেই ওয়েনাড ছেড়ে দিলেন রাহুল।

২০১৪ সালে ৪৪ ও ২০১৯-এ ৫২টি আসনে জেতা কংগ্রেস এবার লোকসভা নির্বাচনে ৯৯টি আসন জিতে ‘প্রধান বিরোধী দল’-এর মর্যাদা পুনরুদ্ধার করেছে দলটি। ফলে এক দশক পরে লোকসভায় ফিরতে চলেছে ‘বিরোধী দলনেতা’ পদ।

 

কেরালার ওয়েনাড ও উত্তরপ্রদেশের রায়বরেলী দু’টি আসন থেকেই সাড়ে তিন লাখের বেশি ব্যবধানে জয়ী রাহুলই এ ক্ষেত্রে দলের ‘পছন্দ’ বলে গত ৮ জুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু রাহুল বা তার দলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা মেলেনি।