NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

কাঁচা চামড়া পাচার রোধে চেকপোস্ট, চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা


খবর   প্রকাশিত:  ১৫ জুন, ২০২৪, ০৭:৫৮ পিএম

কাঁচা চামড়া পাচার রোধে চেকপোস্ট, চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, কোরবানির পশুর কাঁচা চামড়া পাচার রোধে ঢাকা থেকে বহির্গমন পথগুলোতে চেকপোস্ট বসানো হবে এবং পুলিশের টহল টিম থাকবে। শুধু গাবতলী হয়ে কাঁচা চামড়াবাহী গাড়িগুলো হেমায়েতপুর পর্যন্ত যেতে পারবে।

এছাড়া চামড়া কেনাবেচায় চাঁদাবাজি বা কেউ প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

 

ঈদুল আজহা উপলক্ষে শনিবার (১৫ জুন) ডিএমপি সদরদপ্তরে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা শেষে তিনি এসব কথা বলেন।

চামড়া কেনাবেচায় চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা
ঢাকার পুলিশপ্রধান বলেন, কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন, কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তায় পুলিশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে। পশুর চামড়া কেনাবেচায় চাঁদাবাজি বা কেউ প্রভাব বিস্তার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

চামড়া কেনাবেচায় কেউ যেন সিন্ডিকেট তৈরি করতে না পারে সে ব্যাপারে কঠোর নজরদারি রয়েছে বলেও জানান তিনি।

হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের, কাঁচা চামড়া পাচার রোধে চেকপোস্ট, চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

ঢাকায় ব্রিজ বা রাস্তার ওপর চামড়া বিক্রি নয়
ডিএমপি কমিশনার বলেন, ঈদের দিন যাত্রাবাড়ী, হাজারীবাগ, নিউমার্কেট, গাবতলী ও অন্যান্য এলাকার ব্রিজ বা রাস্তার ওপর চামড়া বিক্রি করতে দেওয়া হবে না। লবণের দাম যেন না বাড়ে এবং ব্যবসায়ীরা যেন লবণের কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

 

ফাঁকা ঢাকার সার্বিক নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ
সমন্বয় সভা শেষে ঈদ ঘিরে ফাঁকা ঢাকার সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পরিবারের প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছর ঢাকা থেকে প্রায় এক কোটি মানুষ গ্রামের বাড়িতে যায়। একই সময়ে বাসাবাড়ি, রাস্তাঘাট, অফিস-আদালত ফাঁকা থাকে। প্রতি বছরই পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে ঢাকাকে নিরাপদ রাখতে সক্ষম হয়। এবারও পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, এবারও চেকপোস্ট, টহল, ফুট প্যাট্রোল ও গোয়েন্দা নজরদারি থাকবে। একই সঙ্গে প্রতিটি বাসাবাড়িতে এক বা দুজন প্রহরী থাকেন, তারাও আমাদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের, কাঁচা চামড়া পাচার রোধে চেকপোস্ট, চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা

 

কাঁচা চামড়া পাচার রোধে চেকপোস্ট
কোরবানির পশুর চামড়া পাচার বন্ধে নেওয়া ব্যবস্থা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, কাঁচা চামড়া পাচার রোধে ঢাকা থেকে বহির্গমন পথগুলোতে বসানো হবে চেকপোস্ট ও পুলিশের টহল। মাত্র গাবতলী হয়ে চামড়াবাহী গাড়িগুলো হেমায়েতপুর পর্যন্ত যেতে পারবে।

এছাড়াও জেলাগুলো থেকে কাঁচা চামড়া যেন সীমান্ত এলাকা দিয়ে বাইরে যেতে না পারে সে ব্যাপারেও আইজিপির নির্দেশনা রয়েছে। সে নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবেন বলেও জানান হাবিবুর রহমান।

 

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকারের সঞ্চালনায় সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং সিটি করপোরে