NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে আজ


খবর   প্রকাশিত:  ১৭ জুন, ২০২৪, ০৪:০৮ পিএম

হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে আজ

সৌদি আরবে আজ শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। শনিবার (১৫ জুন) হজযাত্রীরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত করবেন আরাফাতের ময়দান।

এর আগে সেলাইবিহীন সাদা কাপড় (ইহরাম) পরে মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্যে দিয়েছে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা।

 

শুক্রবার মক্কার হারাম শরিফ অথবা বাসা-হোটেল থেকে হজের নিয়তে হজযাত্রীদের ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই সেই কাজ শুরু হয়।

সৌদি আরবে গত শুক্রবার থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে। সেই অনুযায়ী, আজ ১৫ জুন আরাফাতের ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। আর পরদিন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদ্‌যাপন হবে।

 

এদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন সারা বিশ্ব থেকে জড়ো হওয়া লাখো মুসলমান। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা।

 

প্রায় এক মাস ধরে ধর্মপ্রাণ মুসলমানরা মক্কায় সমবেত হয়েছেন। সৌদি আরবের সরকারি প্রতিবেদন অনুযায়ী, হজের প্রত্যাশায় এরই মধ্যে ২০ লাখ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আরও কয়েক হাজার স্থানীয় সৌদি নাগরিক যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।