NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ডেপুটি স্পিকারের মরদেহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০৮:৩৩ এএম

ডেপুটি স্পিকারের মরদেহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা

ঢাকা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মরদেহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে তার মরদেহ জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছালে মরদেহে গার্ড অব অনার জানানো হয়। এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। সকাল পৌনে ১১টার দিকে অনুষ্ঠিত হয় প্রথম জানাজার নামাজ।

এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে ফজলে রাব্বী মিয়ার মরদেহ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে সকাল ৯টায় একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের উদ্দেশ্যে যাত্রা করে।

 

গত ২২ জুলাই শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।