NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎব্যবস্থার অর্ধেক ধ্বংস : জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ১২ জুন, ২০২৪, ০৬:০৫ পিএম

রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎব্যবস্থার অর্ধেক ধ্বংস : জেলেনস্কি

গত শীত থেকে রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার প্রায় অর্ধেক ধ্বংস হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি মঙ্গলবার (১১ জুন) বার্লিনে এক সম্মেলনে এ কথা বলেন।

জেলেনস্কি এদিন বলেন, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৯ গিগাওয়াট ক্ষমতা ধ্বংস হয়েছে। গত শীতে তার দেশে বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার ছিল ১৮ গিগাওয়াট।

ফলে উৎপাদন অর্ধেক কমেছে।

রুশ হামলার কারণে ইউক্রেনে ইতিমধ্যে তীব্র জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে। এতে দেশটির মানুষকে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। এ পরিস্থিতিতে মিত্রদের আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম সরবরাহের আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সন্ত্রাস করছে ও তাদের সেনারা ভূখণ্ড দখল করছে।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেলে কিয়েভ মস্কোকে জবাব দিতে পারবে।

 

ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী ইউক্রেনারগো বলেছেএক বিবৃতিতে বলেছে, খরচের কারণে সারা দেশে বিদ্যুৎ বিভ্রাট বেড়ে গেছে। ইউক্রেনজুড়ে বিভ্রাটের সময় বাড়ানো হয়েছে। স্থানীয় সময় দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিধি-নিষেধ আরোপ করা হবে।

 

জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলাগুলো থেকে ধারণা পাওয়া যায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় ও ইউরোপীয় জ্বালানিব্যবস্থার মধ্যে সংযোগসহ জ্বালানি স্থাপনাগুলো ধ্বংসের অভ্যাস অনুশীলন করছেন।

ইউক্রেনারগোর চেয়ারম্যান ভলোদিমির কুদ্রিতস্কি গত সপ্তাহে বলেছিলেন, ইউক্রেনের সম্পূর্ণ উৎপাদন ক্ষমতা পুনরুদ্ধার করতে বছর খানেক লাগতে পারে। টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রগুলোর পুনরুদ্ধার প্রযুক্তিগতভাবে অসম্ভব। এতে অনেক সময় লাগবে।