NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

এমপি আনার হত্যার তদন্ত শেষে অনেকেই গ্রেপ্তার হতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১১ জুন, ২০২৪, ০১:১৭ এএম

এমপি আনার হত্যার তদন্ত শেষে অনেকেই গ্রেপ্তার হতে পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 

তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হোক। অনেকেই গ্রেপ্তার হতে পারেন।

তদন্তের আগে আমার মনে হয় এগুলো বলা উচিত হবে না।

 

সোমবার (১০ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাজধানীর কূটনীতিক এলাকা বারিধারায় পুলিশ কনস্টেবলের গুলিতে আরেক পুলিশ কনস্টেবল নিহতের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ বিষয়ে একটি কমিটি হয়েছে, মামলা হয়েছে।

তিনি (খুনি কনস্টেবল) এখন রিমান্ডে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমার মনে হয় তদন্তের পরেই সঠিক ঘটনা..., এখন যেটাই বলবো অনুমান ভিত্তিক কথা বলবো কিংবা কারও কথা শুনে কথা বলবো। তদন্ত শেষেই সম্পূর্ণ জিনিসটা আমরা আপনাদের বলতে পারবো। 

 

এ ঘটনায় নিজেদের কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি কথা কাটাকাটি এরপর গুলি, তার কাছে এসএমজি ছিল। এসএমজি দিয়ে ফায়ার ওপেন করেছে। ঘটনা শুনে আসলেই আমরা সবাই বিচলিত হয়েছিলাম- এক কনস্টেবল আরেক কনস্টেবল কে কেন হত্যা করবে।