NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

মোদীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি বিরোধীরা


খবর   প্রকাশিত:  ১০ জুন, ২০২৪, ০১:৪৭ এএম

মোদীর শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পায়নি বিরোধীরা

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী রোববার (৯ জুন) শপথ নেবেন নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন দেশের সরকারপ্রধানসহ অন্তত আট হাজার অতিথি। কিন্তু সেখানে উপস্থিত না-ও থাকতে পারেন বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা। কারণ, তাদের দাবি, এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়া আমন্ত্রণ পাননি তারা।

কংগ্রেস নেতা জয়রাম রমেশের উদ্ধৃতি দিয়ে শনিবার (৮ জুন) এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। তিনি বার্তা সংস্থা এএনআই’কে বলেছেন, শপথগ্রহণ অনুষ্ঠানে শুধু আন্তর্জাতিক নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের নেতারা এখনো আমন্ত্রণ পাননি। ইন্ডিয়া জোটের নেতারা আমন্ত্রণ পাওয়ার পরে ভাববো, আমরা যাবো কি না।

 

এর আগে, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকের সময় দলটির সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বলেছিলেন, শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে ইন্ডিয়া জোট সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, সিশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাউথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচণ্ড’ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

 

রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে এই শপথগ্রহণ অনুষ্ঠান। এদিন ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন।

 

আমন্ত্রিত নেতারা মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ওই রাতে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু আয়োজিত একটি ভোজসভায়ও অংশ নেবেন।