NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

এনড্রিকের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের দুর্দান্ত জয়


খবর   প্রকাশিত:  ০৯ জুন, ২০২৪, ০৭:৪৯ পিএম

এনড্রিকের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের দুর্দান্ত জয়

কোপা আমেরিকায় নামার আগে মেক্সিকোর বিপক্ষে এক প্রীতি ম্যাচে অংশ নেয় ব্রাজিল। এই মেক্সিকোকেই আগের ম্যাচে উরুগুয়ে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছিল তবে ব্রাজিলের জয় পেতে ঘাম ছুটে গেছে।

৩-২ গোলের ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে দারিভলের দল। ম্যাচের অন্তিম মুহূর্তে ব্রাজিলের জয় নিশ্চিত করেন তরুণ তুর্কি এনড্রিক।

 

ম্যাচের শুরু থেকেই বল দখলে নিয়ে খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের প্রথম দশ মিনিটের ভেতরেই এগিয়ে যায় ব্রাজিল। সাভিওর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন আন্দ্রেস পেরেইরা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

এনড্রিকের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের দুর্দান্ত জয়

 

বিরতি থেকে ফিরে ৫৪ মিনিটে মার্টিনেল্লি এক গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। সবাই যখন ভাবছিল ব্রাজিল হেসেখেলেই জিতবে তখনই জ্বলে ওঠে মেক্সিকান ফুটবলাররা।

৭৩ মিনিটে কুইনোনেস গোল করে মেক্সিকোর হয়ে এক গোল শোধ দেন। ম্যাচ যখন ব্রাজিলই জিততে চলছিল তখনই ৯৩ মিনিটে বদলি হিসেবে নেমে ২-২ এ সমতায় ফেরান গুইলেরমো মার্টিনেজ।

 

মেক্সিকানরা যখন ড্র করার প্রশান্তি নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই জ্বলে ওঠেন তরুণ তুর্কি এনড্রিক। ভিনিসিয়াসের ক্রস থেকে ৯৬ মিনিটে হেডে দারুণ গোল করে ব্রাজিলকে ৩-২ গোলের অসাধারণ এক জয় উপহার দেন এনড্রিক।